বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে জানাযা নামাজের স্থান থেকে দু’টি মোটরসাইকেল চুরি

যশোরের মণিরামপুরে জানাযা নামাজে আসা দুই মুসল্লির দুটি মোটরসাইকেল চুরি হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল-২০২২) বিকেলে এ ঘটনাটি ঘটেছে মণিরামপুরের ঝাঁপা গ্রামে।

স্থানীয়রা জানিয়েছেন- মণিরামপুরের ঝাঁপা গ্রামের সামছুর রহমান ওরফে বড় মিয়া (৮০) শনিবার (২৩ এপ্রিল-২০২২) দুপুরের দিকে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এদিন বিকেলে আছরের নামাজ বাদ বাড়িরপাশে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এই জানাযা নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা ও স্থানীয় লোকজন, আত্মীয় স্বজন অংশগ্রহন করেন। এ জানাযা নামাজের স্থান থেকে ঝাঁপা দাড়িয়াপাড়া গ্রামের ইউছুপ আলীর একটি বুলু রঙ্গের পালসার ডবল ভিস্ক মোটরসাইকেল। যার নাম্বার (যশোর-ল-১৩-৭৬৬৬) ও শার্শা উপজেলার জিরনগাছা গ্রামের নাছির উদ্দীনের একটি সাদা-কালো রঙ্গের ডিসকভার মোটরসাইকেল। যার নাম্বার (যশোর- ১৭-৫২২০) চুরি হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ উল্লেখিত দুই মুসল্লি জানান- আমরা মোটরসাইকেল এখানেই রেখে জানাযা নামাজে অংশগ্রহণ করি এবং দাফন কাজ সম্পন্ন শেষে ফিরে এসে দেখি তাদের মোটরসাইকেল দু’টি সেখানে নেই। আশেপাশে বহু খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি।

মোটরসাইকেল মালিক ইউছুপ আলী ঘটনাটি মৌখিকভাবে ঝাঁপা পুলিশ ফাঁড়িকে জানিয়েছেন এবং মণিরামপুর থানায় সাধারণ ডায়েরী করবেন বলে জানান।

স্থানীয় ঝাঁপা পুলিশ ফাঁড়ির এ এস আই মোয়াজ্জেম হোসেন বলেন- কে-যেনো বলছিল, জানাযা নামাজের স্থানে রাখা মোটরসাইকেল কে-যেন সরিয়ে রেখেছে, পাওয়া যাচ্ছে না। পরে আর কেউ কিছু জানাইনি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম