বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে খোলা সয়াবিন তেল ২০০ টাকা কেজি, তাও সংকট

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আকষ্কিক ভাবে ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে এবং দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ফলে আকাশ ছোয়া দামে ভোজ্যতেল কিনতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

ক্রেতারা বলছেন- এতো দাম হলে কিভাবে সয়াবিন তেল কিনবো?। এদিকে ব্যবসায়ীরা বলছেন- আমরা চাহিদামতো সয়াবিন তেল আনতে পারছি না। যে কারণে বিক্রিও করতে পারছি না। তেলের সাথে সাথে দাম বৃদ্ধি পেয়েছে কিছু কিছু কাঁচা তরিতরকারি ও মুদি পণ্যের। যা নিম্ন আয়ের মানুষের একেবারে ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল-২০২২) দুপুরে রাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে ঘুরে দেখা ও জানা গেছে- ভোজ্য তেল সয়াবিনের সংকট। অধিকাংশ দোকানে বোতলজাত তেল নেই। আবার খোলা তেল অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। রাজগঞ্জ বাজারের দোকানদাররা বোতলজাত তেল প্রতিলিটার ১৭০ থেকে ১৮০ টাকার কমে বিক্রি করছে না। আর খোলা সয়াবিন তেল প্রতিকেজি ২০০ টাকায় বিক্রি করছে।

এদিন রাজগঞ্জ বাজারের বটতলা স্কুল মার্কেটের মুদি ব্যবসায়ী সুব্রত দত্ত বলেন- খোলা সয়াবিন তেল ২০০ টাকা প্রতিকেজি। বোতলজাত তেল নেই। এই ২/৩ বোতল তেল আছে। তা ১৭০ টাকার নিচে বেঁচা যাবে না। তিনি আরও বলেন- বিদেশ থেকে সয়াবিন তেল আসছে না, এজন্য তেলের সংকট ও দাম বেশি।

সুব্রত দত্ত বলেন- বোতলের গায়ের দামে তেল বিক্রি হবে না। ক্রেতা রিয়াজ হোসেন (৩৫) বলেন- এক কেজি খোলা সয়াবিন তেল কিনলাম ২০০ টাকা দিয়ে। তাহলে কিকরে সংসার চলবে ?।

এদিকে- বৃহস্পতিবার রাজগঞ্জ বাজারে বেগুন প্রতিকেজি ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। সাথে সাথে দাম বৃদ্ধি পেয়েছে মাছ, অন্যান্য সবজি, ডাল, আটাসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের। এই ঈদের বাজারে অতিরিক্ত দামে পণ্য কিনতে যেয়ে রিতিমত দেয়ালে পীটঠেকে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের। তাদের বিপদের শেষ নেই। ফলে বাজার মনিটরিং করার দাবী জানিয়েছেন- রাজগঞ্জবাসী।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি