Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শিকলে বেঁধে সুদের টাকা আদায়, দুই ভাই গ্রেফতার

বাগেরহটাটের মোরেলগঞ্জে সুদের টাকা আদায়ের জন্য এক যুবককে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখার অপরাধে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- বিশারীঘাটা গ্রামের চানমিয়া খানের ছেলে মিলন খান (২২) ও মিরাজ খান (২০)। আজ শনিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই দুই ভাই সুদের টাকা আদায়ের জন্য তাদের প্রতিবেশী ইউনুছ শিকারীর ছেলে ব্যবসায়ী রুহুল আমীন শিকারীকে (৩৫) শুক্রবার বেলাবিস্তারিত পড়ুন
বিয়ের পোশাক পরেই ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন

১৬ বছর বয়সে ন্যান্সির সঙ্গে দেখা হয়েছিল মেলভিনের। স্কেটিং রিঙ্কে দেখা হয়েছিল তাদের। সম্প্রতি তারা বিয়ের ৭০ বছর উদযাপন করেছেন। বিশেষ দিনটি উদযাপন করতে ৮৭ বছরের ন্যান্সি লুবার্স পরেছিলেন তার বিয়ের দিনের পোশাক। বিয়ের ৭০ বছর উদযাপনের দিনে সামরিক পোশাক পরেছিলেন ৯১ বছরের মেলভিন। ন্যান্সি ও মেলভিনের বিয়ের ৭০ বছর পূর্তির মুহূর্তটি ক্যামেরাবন্দি তাদের নাতনি আনা। কাকতালীয়ভাবে আনা পেশাদার ওয়েডিং ফটোগ্রাফার হিসেবেই কাজ করেন। এবার নানা-নানির ছবিও তুললো সে। আনা জানিয়েছে,বিস্তারিত পড়ুন
৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে নাফনদীর চরে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। কামাল মিয়ানমারের বুচিদং এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে। শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করে বিজিবির সদস্যরা। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার দিবাগত রাতে মিয়ানমার থেকে মাদকের চালান আসার সংবাদ পেয়ে পৃথক দুইটি বিশেষ টহল দল নাফনদীর জালিয়ার দ্বীপে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি নাফনদীবিস্তারিত পড়ুন
ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকারের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

ফেনীতে অবৈধ মালামাল বহন করার অজুহাতে দেখিয়ে এক কিশোরকে একাধিকবার বলাৎকারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মো. ইউনুস নামে ফেনী মডেল থানার ওসির গাড়ি চালককে। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতারের পর রাতে বরখাস্ত করা হয়। মামলার বিবরণী ও ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার ছেলে শহরের একটি দোকানে চাকরি করে। সেই সুবাদে গত ২৩ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে রামপুরস্থ তার বাড়ি যাওয়ার সময় মহিপাল ফ্লাইওভারের নিচে পৌঁছলে তার পথরোধ করেবিস্তারিত পড়ুন
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও চাপ নেই যাত্রীদের

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অর্থাৎ সাতদিনের অগ্রিম টিকেট দেওয়া হচ্ছে। তবে যাত্রীদের খুব একটা চাপ নেই কাউন্টারগুলোতে। তবে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ধারণা আগামীকাল শনিবার থেকে যাত্রীদের চাপ বাড়বে। সরেজমিনে দেখা যায়, গাবতলী বাসটার্মিনাল এলাকায় বিভিন্ন কাউন্টারে অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। কিন্তু টিকিট বিক্রির প্রথম দিনে অগ্রিমবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ নববর্ষ ১৪২৯ উদযাপন

কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (পহেলা বৈশাখ) সকালে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে নতুন পোশাকে সজ্জিত হয়ে অতিথি সহ কোমলমতি শিশুদের উপস্থিতিতে মঙ্গল শোভা যাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।বিস্তারিত পড়ুন
কালবৈশাখী ঝড়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে দুই শিশু সন্তানসহ মা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার পাটলী ইউনিয়নের সুলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মৌসমী বেগম এবং তার দুই শিশু সন্তান মাহিমা আক্তার (৪) ও হোসাইন মিয়া (১)। স্থানীয়রা জানান, সুলেমানপুর গ্রামের প্রবাসী বুলু মিয়ার বাড়িতে কেয়ার টেকার হিসেবে বসবাস করতেন নিহতের পরিবার। বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড় শুরু হলে ভোর ৫টার দিকে বাড়ির আঙ্গিনার দুটি বড় গাছ ঘরের ওপরবিস্তারিত পড়ুন
জনগণ তথ্য অধিকার আইনের সুবিধা পেতে শুরু করেছে : ড. মালেক

মানুষ তথ্য অধিকার (আরটিআই) আইনের সুবিধা পেতে শুরু করেছে, কারণ, ক্রমান্বয়ে অধিকসংখ্যক মানুষ এখন, বিশেষ করে বিভিন্ন সরকারি সংস্থার কাছ থেকে তাদের প্রয়োজনীয় তথ্য আরও সহজে এবং দ্রুত পাচ্ছে। ১ জানুয়ারি, ২০২০ থেকে ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত মোট ৯ হাজার ৭৯৭জন আবেদনকারী আরটিআই আইনের অধীনে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তথ্য চান এবং তাদের মধ্যে প্রায় ৯ হাজার ৩৮৭জন আবেদনকারী, তাদের প্রয়োজনীয় ৯৫.৮২ শতাংশ তথ্য পেয়েছেন। মানুষ যাতে হয়রানি মুক্তভাবে তথ্য পেতে পারে,বিস্তারিত পড়ুন
মঙ্গল শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস

বাঙালি নববর্ষের প্রথম দিনে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় পা মিলিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। এই শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে আবারও টিএসসিতে গিয়ে শেষ হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রা হয়নি। ২০২১ সালে হয়েছে সীমিত পরিসরে, যেখানে সবার অংশগ্রহণের সুযোগ ছিল না। আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানাবিস্তারিত পড়ুন
রোজা রেখে মাথাব্যথা হলে যা করবেন

মাথাব্যথার সমস্যায় অনেকেই কষ্ট পান। মাইগ্রেন, সাইনোসাইটিসসহ বেশ কিছু কারণে মাথাব্যথা বাড়তে পারে। একইভাবে রোজা রাখার কারণেও অনেক সময় মাথাব্যথায় ভুগতে হয়। বিশেষজ্ঞদের মত হলো, মাথাব্যথার কয়েকটি ধরন আছে। এর মধ্যে অন্যতম দুটি হলো, টেনশনটাইপ হেপঅ্যাক ও মাইগ্রেন। সাধারণত ৯৫ ভাগ মানুষের এসব মাথাব্যথা হয়। আর পাঁচ ভাগ মানুষের অন্যান্য কারণে মাথাব্যথা হয়ে থাকে। যাদের আগে থেকে মাথাব্যথার রোগ আছে, দেখা যায় রোজা রাখার ফলে তা বেড়ে যেতে পারে। তবে যাদেরবিস্তারিত পড়ুন

