Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাঁচ দিনের সরকারি সফর শেষ করে আজ রাতে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩০২) একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আজ ১২টা ১০ মিনিটে (স্থানীয় সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ’ এর আগে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সংযুক্ত আরব আমিরাতেবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ হাস্যকর কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল

বিএনপি দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করছে- এমন কথা বলে সমস্যাটাকে হাস্যকর অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এভাবে এই সরকার জনগণের প্রতি তামাশা করছে। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দেন। আজ রবিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ এসব হাস্যকর কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। এইবিস্তারিত পড়ুন
এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে শুধু ঢাকায়!

এবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র বিভাগীয় শহরগুলোতে হচ্ছে না। কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরে এ পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ জন্য মহানগরের বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে। ওসব শিক্ষাপ্রতিষ্ঠানে কতজন পরীক্ষার্থী বসতে পারবে তার কক্ষভিত্তিক সংখ্যা জানানোর জন্য অনুরোধ করে একটি চিঠি দিয়েছে অধিদফতর। চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী এপ্রিল মাসের ১, ৮, ১৫, ২২ ও ২৯ এপ্রিলবিস্তারিত পড়ুন
আমিরাত সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০২ ভিভিআইপি ফ্লাইটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে বিদায় জানান। এর আগে গত ৭ মার্চ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
মওদুদ আহমদকে হত্যা করা হয়েছে, অভিযোগ স্ত্রীর

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ। এমনকি মওদুদ যে আসনে নির্বাচন করেছেন, সে আসন খালি থাকতে দেবেন না বলে জানান তিনি। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। হাসনা জসিম উদ্দিন মওদুদ বলেন, তিনি (মওদুদ) করোনায় মারাবিস্তারিত পড়ুন
প্রেমিকার স্বজনদের মারধরে প্রেমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বজনদের মারধরে জান্নাত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় করা হত্যা মামলায় মামুন (৪৫) ও আলেহা বেগম (৪৫) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন। ওসি বলেন, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মানিক ব্যাপারীর ছেলে জান্নাতের সঙ্গে তারই প্রতিবেশী একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এবিস্তারিত পড়ুন
বাইডেন বললেন- ‘যুদ্ধে পুতিন কখনো জয়ী হবেন না’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না। শুক্রবার এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, পুতিন কোনো লড়াই ছাড়া ইউক্রেন দখলের আশা করেছিলেন। ইউরোপীয় ঐক্যে ফাটল ধরানোর আশা করেছিলেন। ন্যাটো জোটকে দুর্বল করার আশা করেছিলেন। আমেরিকাকে দ্বিখণ্ডিত করার আশা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পুতিন কখনো জয়ী হবেন না। জো বাইডেন বরাবরই বলে আসছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরাসরি যুদ্ধে জড়ানোর কোন সম্ভাবনাইবিস্তারিত পড়ুন
রুশ সেনাদের ওপর ড্রোন থেকে পেট্রলবোমা ছুঁড়ছে ইউক্রেনীয়রা

রুশ সৈন্যদের প্রতিহত করতে ড্রোন তৈরি করেছে ইউক্রেন। আর এর সাহায্যে রাশিয়ান সেনাদের ওপর ছোড়া হচ্ছে মলোটভ ককটেল (পেট্রলবোমা)। মূলত এই ড্রোনের মাধ্যমে রুশ বাহিনীর ওপর অনেক উঁচু থেকে মলোটভ ককটেল ছুড়ছে ইউক্রেনীয়রা। জানা গেছে, এই মলোটভ ককটেল ড্রোনটি তৈরি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল (ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস)। এতে চারটি ব্লেড আছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ড্রোনের নিচের দিকে মলোটভ ককটেল বোতলটি লাগানো থাকে। ছবিতে যে বোতলবিস্তারিত পড়ুন
সামান্থার এখন পারিশ্রমিক কত?

সামান্থা রুথ প্রভু, দক্ষিণী ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। যদিও বর্তমানে ব্যক্তি জীবনে চলছে টানাপোড়েন। কিন্তু পেশাগত জীবনে আছেন ঊর্ধ্বমুখী অবস্থায়। শোনা যাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নায়িকাদের সর্বাধিক আয়ের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন তিনি। প্রথম স্থানে রয়েছেন নয়নতারা। ইন্ডাস্ট্রিতে সামান্থার বয়স প্রায় ১২ বছর। এক দশকেরও বেশি সময় একাধিক সফল ছবি তার ঝুলিতে। বলা হয়, তিনি যাতেই হাত দেন, তাতেই সোনা ফলে। গত বছর চেনা পরিসর পেরিয়ে হাতেখড়ি হয়েছে বলিউডে। সফলবিস্তারিত পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স (সিন্দুক) চার মাস ছয় দিন পর আবারও খোলা হয়েছে। এসব সিন্দুক থেকে পাওয়া গেছে ছোট বড় ১৫ বস্তা টাকা। বর্তমানে সেগুলো গণণা করা হচ্ছে। শনিবার সকালে মসজিদের ৮টি দান সিন্দুক খোলার পর শুরু হয়েছে দিনব্যাপী টাকা গণনার কাজ। টাকা গণনা কাজ তদারকি করছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত উদ্দিন ভূঞা প্রমুখসহবিস্তারিত পড়ুন

