সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে শুধু ঢাকায়!

এবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র বিভাগীয় শহরগুলোতে হচ্ছে না। কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরে এ পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ জন্য মহানগরের বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে। ওসব শিক্ষাপ্রতিষ্ঠানে কতজন পরীক্ষার্থী বসতে পারবে তার কক্ষভিত্তিক সংখ্যা জানানোর জন্য অনুরোধ করে একটি চিঠি দিয়েছে অধিদফতর।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর লিখিত পরীক্ষা আগামী এপ্রিল মাসের ১, ৮, ১৫, ২২ ও ২৯ এপ্রিল সকাল ১০টা বা বিকাল ৩টা থেকে কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য আপনার প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। লিখিত পরীক্ষায় সহযোগিতা প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো। আপনার প্রতিষ্ঠানে সর্বোচ্চ কতজন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা যাবে তার কক্ষভিত্তিক সংখ্যা আগামী ১৫ মার্চের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হলো।

লিখিত পরীক্ষা গ্রহণের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানিয়ে গত ১০ মার্চ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ স্বাক্ষরিত ওই চিঠি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়।
এর আগে আগামী এপ্রিলের মধ্যে নিয়োগ পরীক্ষা এবং জুলাইয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ১০ মার্চ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভায় জানানো হয়, সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির বাস্তবতায় নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।

ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এতে করে বিদ্যালয়সমূহে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে, যা পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে।

এ সমস্যা নিরসনকল্পে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ