সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রুশ সেনাদের ওপর ড্রোন থেকে পেট্রলবোমা ছুঁড়ছে ইউক্রেনীয়রা

রুশ সৈন্যদের প্রতিহত করতে ড্রোন তৈরি করেছে ইউক্রেন। আর এর সাহায্যে রাশিয়ান সেনাদের ওপর ছোড়া হচ্ছে মলোটভ ককটেল (পেট্রলবোমা)। মূলত এই ড্রোনের মাধ্যমে রুশ বাহিনীর ওপর অনেক উঁচু থেকে মলোটভ ককটেল ছুড়ছে ইউক্রেনীয়রা।

জানা গেছে, এই মলোটভ ককটেল ড্রোনটি তৈরি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল (ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস)।

এতে চারটি ব্লেড আছে।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ড্রোনের নিচের দিকে মলোটভ ককটেল বোতলটি লাগানো থাকে। ছবিতে যে বোতল দেখা গেছে, তা চেরনিহিভস্কের বিয়ারের। তবে ড্রোন থেকে ফেলা বোতলটি কীভাবে জ্বলে ওঠে, তা জানা যায়নি।

প্রকাশিত ছবিতে আরও দেখা যায়, ড্রোন থেকে পেট্রলভর্তি বোতলটি ফেলার সময় এর মুখের অংশ ওপরের দিকে থাকে। ধারণা করা হচ্ছে, লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই যেন বোতলে থাকা তরল ফুরিয়ে না যায়, তা নিশ্চিত করতে এ ব্যবস্থা রাখা হয়েছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়।

এরই মধ্যে শনিবার ১৭তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়ে রুশ বাহিনী। সূত্র: রয়টার্স, নিউ ইয়র্ক পোস্ট

একই রকম সংবাদ সমূহ

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল