Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বড় বোনের হয়ে সাক্ষ্য দিতে এসে কারাগারে ছোট বোন

ব্রাহ্মণবাড়িয়া আদালতে জমি সংক্রান্ত একটি মামলায় বড় বোনের পরিবর্তে ছোট বোন সাক্ষ্য দিতে গিয়ে এজলাসে ধরা পড়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, ভুয়া সাক্ষ্য দেওয়ার ঘটনায় আদালত জান্নাতুল ফেরদৌস জান্নাত (৩২) নামের ওই নারীকে মামলা দিয়ে কারাগারে পাঠান। জান্নাত জেলা শহরের পশ্চিম মেড্ডা মার্কাজপাড়ার মৃত নূর এ মুসলিমের মেয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।বিস্তারিত পড়ুন
জুমার দিনের পাঁচ বৈশিষ্ট্য

মহান আল্লাহর কাছে জুমাবারের বিশেষ মর্যাদা আছে। শেষ নবী মুহাম্মদ (সা.)-এর উম্মতের জন্য এই দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ। হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, আল্লাহ তাআলা আগের জাতিগুলোর কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রাখেন। তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে। আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করে। অতঃপর আমরা আসি। আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন। ’ (সহিহ মুসলিম, হাদিস : ৮৫৬) জুমার দিনের পাঁচ বৈশিষ্ট্য : সৃষ্টিজগতের শুরু থেকে জুমারবিস্তারিত পড়ুন
মিরপুরে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

রাজধানীর মিরপুরে গভীর রাতে ট্রাকচাপায় সামান্তা (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামান্তা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ৪র্থ সেমিস্টারের ছাত্রী ছিলেন। রাতে সে ইউনিভার্সিটির পিকনিক শেষে বন্ধুর মোটরসাইকেলে বাসায় ফিরছিলো। মিরপুর শাহ আলী মাদরাসার সামনেবিস্তারিত পড়ুন
তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি , বাড়বে আরও

চলতি মাসের শুরু থেকেই বাড়ছে দেশের তাপমাত্রা। ইতোমধ্যে দেশের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠে গেছে। তাপমাত্রার উর্ধ্বমুখী এ পারদ আগামী কয়েকদিনে আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, এই অবস্থায় আজ শুক্রবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শনিবার (১২ মার্চ) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে কবিতা, সংগীত ও রচনা প্রতিযোগীতা শেষে আলোচনা সভা

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে কবিতা, সংগীত ও রচনা প্রতিযোগীতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার( ১০ মার্চ) বেলা ১২ টার দিকে স্কুলের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ঘটনার স্মৃতিচারন করেন মুক্তিযুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার। স্কুলরে শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এক মিষ্টান্ন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে এক মিষ্টান্ন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা দেড়টার দিকে সোনাবাড়িয়া বাজারে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে শরীরের জন্য ক্ষতিকর রং অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশ ও পোড়া তেল ব্যবহার করে দোকনে বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরী করার অপরাধে সোনাবাড়িয়া বাজারের ওহিদুল মিস্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারী ওহিদুজ্জামানকে ৫ হাজার (পাঁচ হাজার)বিস্তারিত পড়ুন
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় আলু ব্যবসায়ী নিহত

রাজশাহীর তানোরে ট্রাকের ধাক্কায় রাকিবুল সোনার (৩৯) নামের এক আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (০৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল উপজেলার সরনজাই ইউনিয়নের সিধাইড় গ্রামের আব্দুল হামিদ সোনারের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, চলতি আলু মৌসুমে আলু কেনাবেচা করতেন রাকিবুল। বুধবার সন্ধ্যায় তানোর বাজার থেকে নিজের মোটরসাইকেলে কাশিমবাজারে যাচ্ছিলেন। পথে পৌর শহরের কাশিমবাজার পেট্রল পাম্পের কাছের রাস্তায় পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হনবিস্তারিত পড়ুন
যে কারণে ইউক্রেনের আকাশে রুশ যুদ্ধবিমান আধিপত্য পাচ্ছে না

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় রাশিয়ার বিমান ঢুকতে দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাতে সিএনএন এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার যুদ্ধবিমানকে অনেকাংশে বাধা দিতে সক্ষম হচ্ছে। তবে ‘উৎকৃষ্ট রুশ বিমান বাহিনী’ ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলতে পারেও বলে সতর্ক করেছেন তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, বিমান বিধ্বংসী ব্যবস্থার (অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম) কারণে রুশ বিমান ইউক্রেনের আকাশসীমা এড়িয়ে চলছে। এতে ইউক্রেনের আকাশে রুশ বিমানের আধিপত্যবিস্তারিত পড়ুন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইয়ুন সুক ইওল

৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রক্ষণশীল সাবেক শীর্ষ প্রসিকিউটর ইয়ুন সুক ইওল। নির্বাচনে তিনি পরাজিত করেন তার প্রধান উদারপন্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী লি জে মিয়ুংকে। খবর অনুযায়ী, ৯৮ শতাংশের বেশি ব্যালট গণনায় দেখা গেছে ইয়ুন ৪৮ দশমিক ৬ শতাংশ এবং মিয়ুং ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। এবারের নির্বাচন দেশটির সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই করা প্রেসিডেন্ট নির্বাচনগুলোর মধ্যে একটি বলেই ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (১০ মার্চ) জানানোবিস্তারিত পড়ুন
কিয়েভে পাল্টা প্রতিরোধ গড়েছে ইউক্রেন সেনাবাহিনী: গণমাধ্যম

রাজধানী কিয়েভের কাছে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ তৈরি করেছে ইউক্রেন সেনাবাহিনী। ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে এমন খবর জানিয়েছে। ভাদিম দেনিসেনকো বরাতে গণমাধ্যমটি জানায়, ‘রাতটা খুবই কঠিন। তবুও আমরা বলতে পারি ইউক্রেন সেনাবাহিনী কিয়েভের আশপাশে রুশ সেনাবাহিনীকে পাল্টা জবাব দিচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা পাঁচটি ট্যাংক সাজিয়ে রেখেছি। সকালে কিয়েভের পশ্চিমাঞ্চলে কামান বহরের যুদ্ধের শব্দ শুনেছি। এখনো যুদ্ধ চলছে। এর বাইরে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাধীনভাবেবিস্তারিত পড়ুন

