বুধবার, জুলাই ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কিয়েভে পাল্টা প্রতিরোধ গড়েছে ইউক্রেন সেনাবাহিনী: গণমাধ্যম

রাজধানী কিয়েভের কাছে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ তৈরি করেছে ইউক্রেন সেনাবাহিনী। ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে এমন খবর জানিয়েছে। ভাদিম দেনিসেনকো বরাতে গণমাধ্যমটি জানায়, ‘রাতটা খুবই কঠিন। তবুও আমরা বলতে পারি ইউক্রেন সেনাবাহিনী কিয়েভের আশপাশে রুশ সেনাবাহিনীকে পাল্টা জবাব দিচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা পাঁচটি ট্যাংক সাজিয়ে রেখেছি। সকালে কিয়েভের পশ্চিমাঞ্চলে কামান বহরের যুদ্ধের শব্দ শুনেছি। এখনো যুদ্ধ চলছে। এর বাইরে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাধীনভাবেবিস্তারিত পড়ুন

হাদিসুরের মরদেহ পাঠানো হচ্ছে রোমানিয়ায়

ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়া নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার মলদোভা হয়ে রোমানিয়া পাঠানো হবে। শুক্রবার তার মরদেহ দেশে আসতে পারে। রোমানিয়া ও পোল্যান্ডের সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মলদোভা আনা হবে। সেখান থেকে রোমানিয়া হয়ে দেশে আসবে তার মরদেহ। বুধবার রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন গণমাধ্যমকে বলেন,বিস্তারিত পড়ুন

লিবিয়ায় আটক আরও ৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরেছেন। লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার সকালে তারা দেশে ফেরেন। আইওএম ঢাকা অফিসের এক কর্মকর্তা জানান, লি‌বিয়ার ডি‌টেনশন ক্যাম্প থে‌কে দ্বিতীয় দফায় ৭৪ জন বাংলা‌দে‌শি সকাল ৮টার দি‌কে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। প্রসঙ্গত, ডিটেনশনবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমাবেশ-২২’অনুষ্ঠিত হয়েছে। মাদক, মানব পাচার, চোরাচালান, জঙ্গি ও বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে বুধবার (৯ মার্চ) বিকালে চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়। ৭নং চন্দনপুর কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। বক্তব্যকালে তিনি বলেন পুলিশ জনগনের বন্ধু’ আর এই বন্ধুত্বের হাত শক্ত করে এলাকার আইন শৃংখলা,মাদক, মানব পাচার রোধ, জঙ্গি দমন, বাল্য বিবাহবিস্তারিত পড়ুন

রোমানিয়া থেকে দেশে ফিরলেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে দেশে ফিরেছেন ইউক্রেনে আটকেপড়া বাংলার সমৃদ্ধির জাহাজের ২৮ বাংলাদেশি নাবিক। বুধবার দুপুরে বুখারেস্ট থেকে ঢাকায় পৌঁছান তারা। গতকাল মঙ্গলবার রাত পৌনে দুইটায় রোমানিয়া থেকে ২৮ নাবিক টার্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওয়ানা দেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। ইউক্রেন থেকে ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও হাদিসুর রহমানের মৃতদেহ এখনই দেশে আনা সম্ভব হয়নি। তার মৃতদেহ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে। পরেবিস্তারিত পড়ুন

একদিন ছুটি নিলেই ঈদের ছুটি হতে পারে ৯ দিন!

আসন্ন মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ সূচি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল রোজা শুরু হতে পারে। সে ক্ষেত্রে ৩০ রমজান পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ৩ মে। এতে ছুটি থাকবে ৬ দিন। এরপর একদিন ছুটি নিলেই টানা ৯দিন ছুটি কাটানো যাবে। সাধারণত ঈদে সরকারি ছুটি থাকে তিন দিন। ২৯ রমজান হলে ঈদ হবে ২ মে আর ৩০ রমজান পূর্ণ হলে হবে ৩বিস্তারিত পড়ুন

ঢাকা ও আবুধাবির মধ্যে চার সমঝোতা স্মারক সই

পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। গতকাল মঙ্গলবার বিকেলে দুবাই প্রদর্শনী কেন্দ্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের দ্বিপাক্ষিক বৈঠক শেষে তাদের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। চারটি সমঝোতা স্মারক হলো-উচ্চতর শিক্ষা এবং বিজ্ঞান গবেষণা বিষয়ে সহযোগিতা করতে একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টি-20 ক্লেমন কাপের উদ্বোধনী খেলায় তালার জয়

কলারোয়ায় টি-20 ক্লেমন কাপের উদ্বোধনী খেলায় স্বাগতিকদের হারিয়েছে তালার সুভাষিনী ক্রিকেট একাডেমি ৮মার্চ মঙ্গলবার দুপুরে কলারোয়া সরকারি জিকে এমকে পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৯ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আনারুল ৪৯ বলে ৫৫ রান ও মিল্টন ১৮ বলে ২৫ রান করেন। বোলিংয়ে সুভাষিনী ক্রিকেট একাডেমির পক্ষে বিল্লাহ ৪বিস্তারিত পড়ুন

অপেশাদার সৈন্যদের ইউক্রেন যুদ্ধে জড়াবেন না পুতিন

রাাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধে তিনি অপেশাদার বা সংরক্ষিত সেনাদের জড়াবেন না। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। পুতিন বলেন, “আমি গুরুত্ব দিয়ে বলছি, যারা সামরিক বাহিনীতে নিয়োগপ্রাপ্ত নন, তাদের এই যুদ্ধে ডাকা হয়নি বা ডাকা হবেও না। ….শুধু পেশাদার সামরিক সদস্যদেরাই এখানে কাজ করছে। অন্যদিকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে বিপুল সংখ্যায় বেসামরিক মানুষ তালিকাভুক্ত হচ্ছে। যুদ্ধে যেসব সৈনিক এবং কর্মকর্তারা অংশ নিচ্ছেন, তাদেরবিস্তারিত পড়ুন

সীমান্ত থেকে প্রায় তিনশ’ ইউক্রেনীয় শরণার্থীকে ফিরিয়ে দিয়েছে ব্রিটেন

ফ্রান্সের ক্যালে থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় প্রায় তিনশ’ ইউক্রেনীয় নাগরিককে ফিরিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাজ্য থেকে যতগুলো ভিসা ইস্যু করা হয়েছে, সেই সংখ্যাও প্রায় সমান। অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে। ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে ৫৮৯ জন ইউক্রেনিয়ান এই সীমান্তে এসেছেন বলে জানা যাচ্ছে। তাদের মধ্য থেকে ২৮৬ জনকে যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন খুবই ‘আন্তরিক দেশ’বিস্তারিত পড়ুন