সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টি-20 ক্লেমন কাপের উদ্বোধনী খেলায় তালার জয়

কলারোয়ায় টি-20 ক্লেমন কাপের উদ্বোধনী খেলায় স্বাগতিকদের হারিয়েছে তালার সুভাষিনী ক্রিকেট একাডেমি

৮মার্চ মঙ্গলবার দুপুরে কলারোয়া সরকারি জিকে এমকে পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৯ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আনারুল ৪৯ বলে ৫৫ রান ও মিল্টন ১৮ বলে ২৫ রান করেন।

বোলিংয়ে সুভাষিনী ক্রিকেট একাডেমির পক্ষে বিল্লাহ ৪ ওভারএ ১৬ রান দিয়ে ৪ উইকেট ও মিলন ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন।

সুভাষিনী ক্রিকেট একাডেমি ১৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে হৃদয় ৪৮ বলে ৬৪ রান ও মিলন ১৩ বলে ২৩ রান করেন।

বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির পক্ষে ফাহিম ও মুরাদ ২ টি করে উইকেট লাভ করেন। শাওন ও জাকির একটি করে উইকেট লাভ করেন।

ম্যান অফ দ্যা ম্যাচ হন বিল্লাহ।

আম্পায়ারের দায়িত্ব পালন করেন হাবিবুল হাসান ও শাওন হোসেন।

ধারাবিবরণী ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও সানবিম করিম সিয়াম।

স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাস, তুষার ও সাঈফ।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দিন মৃধা, আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু, সদ্য বিপিএল মাতানো ক্রিকেটার মৃত্তুঞ্জয় চৌধুরি, শেখ শাহাজান আলী শাইন, কলারোয়া ক্রিকেট একাডেমির কোচ নাজমুল হাসান মিলন, হাসনাইন নাঈম, রাছেল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল