শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ট্রেনে আজ থেকে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে

করোনার কারণে ট্রেনে স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে মঙ্গলবার (৮ মার্চ) থেকে আবারও স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু হবে। ফলে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে। রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খাঁন সোমবার (৭ মার্চ) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন। আদেশে বলা হয়, ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৮ মার্চ থেকে এই সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে আলোচনা সভা

কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) বেলা ১২ টার দিকে কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্যদের সভাপতি উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বক্তব্য কালে তিনি স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরে বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সকলের অগ্রভাগে থেকে বাঙ্গালিবিস্তারিত পড়ুন

প্রেমের ফাঁদ পেতে রিয়াদের প্রতারণা : হাতিয়ে নেয় ৬০ তরুণীর ৪০ লাখ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয় দিয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়াই তার পেশা। এরপর মোবাইলে কথোপকথনের অডিও/ভিডিও রেকর্ড করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতারণা করতেন। এভাবে গত দুই বছরে কমপক্ষে ৬০ তরুণীর কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়েছেন মো. মেহমুদ হাসান রিয়াদ। তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগ থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ভুয়াবিস্তারিত পড়ুন

খালেদা জিয়া কোথায় মুক্তিযুদ্ধ করেছেন বলতে হবে : মায়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলা হচ্ছে। কিন্তু ১৯৭১ সালে তিনি কোথায় মুক্তিযুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সোমবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানতে চান। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভায় গণভবন থেকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভাপতিত্ব করেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন,বিস্তারিত পড়ুন

‘তথ্যমন্ত্রী দারিদ্র্য নিয়ে, সিইসি ভোট নিয়ে উপহাস করছেন’

তথ্যমন্ত্রী মানুষের দারিদ্র্য নিয়ে আর সিইসি জনগণের ভোট নিয়ে উপহাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (৭ মার্চ) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। বিরোধী দলকে মাঠ ধরে রাখতে হবে প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের সমালোচনা করে রুহুলবিস্তারিত পড়ুন

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল : ফখরুল

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগই আন্দোলন করেছিল। তারা ১৭৩দিন হরতাল করেছিল। আবার তারাই ক্ষমতায় এসে যখন দেখলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জয়লাভ করতে পারবে না সেজন্য আদালতকে দিয়ে সেটা বাতিল করেছে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামবিস্তারিত পড়ুন

ইউক্রেনকে আরও ১০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির কয়েকটি শহর দখলে নিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে ইউক্রেন সরকারকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য আরও ১০ কোটি ডলারের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার ধারাবাহিক হামলার মধ্যেই প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে এ ঘোষণা এলো। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই তহবিলটি ইউক্রেনীয় কল্যাণ, পেনশন ও সরকারি খাতের বেতনের অর্থ প্রদানে সহায়তা করবে। এর আগে ইউক্রেনকে প্রায় ৩০ কোটিবিস্তারিত পড়ুন

৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় গণভবনে এ ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এসময় উদ্বোধনী খাম ও সিলমোহরও অবমুক্ত করেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, পোস্টমাস্টার জেনারেল ও সামরিক সচিব এসময় উপস্থিত ছিলেন।

আজ বিকেলে আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (০৭ মার্চ) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০১ ভিভিআইপি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। দেশটির উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে তার এ সফর। স্থানীয় সময় রাত পৌনে ১০টায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আমিরাত সরকারে উচ্চ পর্যায়েরবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

‘ঐতিহাসিক ৭ মার্চ ২০২২’ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৩২ নম্বর। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষবিস্তারিত পড়ুন