শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জায়েদ-নিপুণ কেউ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে সাধারণ সম্পাদকের চেয়ারে কাউকে না বসার জন্য বলা হয়েছে। রোববার (৬ মার্চ) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। গত বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এর আগের দিন বুধবার (২ মার্চ) জায়েদবিস্তারিত পড়ুন

অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট শক্তিশালী হয়েই এগিয়ে যাচ্ছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘সরকার দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে ‘ব্লু-ইকোনমির’ সম্ভাবনা অন্বেষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ’ আজ রবিবার সকালে মেরিন ফিশারিজ একাডেমির ৪১তম ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ’ পাসিং আউট প্যারেডে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি প্যারেড গ্রাউন্ডে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের সমুদ্রসম্পদের প্রতি গুরুত্ব দিয়ে ‘ব্লু- ইকোনমি’ নীতিমালা ঘোষণা দিয়েছি এবং এইবিস্তারিত পড়ুন

ইতালি যাওয়ার পথে মৃত্যুর হাত থেকে যেভাবে বেঁচে ফিরলেন দুইজন

এ বছরের ২৭ জানুয়ারি লিবিয়া থেকে স্পিডবোটে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাচ্ছিলেন অভিবাসনপ্রত্যাশী ৩৫ জন বাংলাদেশি। ইতালি পৌঁছার ঘণ্টাখানেক আগে মাল্টা সীমানার জলরাশিতে অতিরিক্ত যাত্রীবোঝাই স্পিডবোটটি উল্টে গেলে সব যাত্রী ডুবে যান। প্রচণ্ড ঠাণ্ডায় ভেসে থাকার ১১ ঘণ্টা পর কোস্টগার্ডের সদস্যরা উল্টে যাওয়া স্পিডবোটের ওপরে অবস্থান করা জীবিত সাতজনকে উদ্ধার করেন। তবে তীরে পৌঁছার আগেই ঠাণ্ডায় জমে একজনের মৃত্যু হয়। ঘটনার ৩৫ দিন পেরিয়ে গেলেও ভূমধ্যসাগরে এখনো নিখোঁজ আছেন ২৮ জন,বিস্তারিত পড়ুন

শার্শায় দুই মটরসাইকেল মুখমুখি সংঘর্ষে ২ জন নিহত

যশোরের যশোর-বেনপোলা মহাসড়কের মটরসাইকেল দুর্ঘটনায় মহিন হোসেন (৪৫ ) আশরাফুল ইসলাম (৩৫)নামে দুই জন নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছে। শনিবার রাত ৮টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা শ‍্যামলাগাছি রাজনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিন হোসেন শার্শা উপজেলার ধান‍্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে, আশরাফুল ইসলাম একই গ্রামের আ:খালেকের ছেলে। আহতরা হলেন-শার্শা উপজেলা ধান‍্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে মহিন (৪৫), একই গ্রামে আ:খালেকের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও অন‍্য মটরসাইকেলবিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। মৃত্যুকালে এই কিংবদন্তি ক্রিকেটারের বয়স হয়েছিল ৫২ বছর। ধারণা করা হচ্ছে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের ভিলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেন ওয়ার্ন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে তার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান জানিয়েছে, থাইল্যান্ডের কোহ সামুইয়ে তার ভিলায় নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। জানা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজিরহাটে গরীব রোগীদের সেবা দিতে যাত্রা শুরু করলো কাজিরহাট ক্লিনিক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাটের অসুস্থ্য আর অসহায় রোগীদের সেবা দিতে এই প্রথম বেসরকারি ভাবে একটি ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। ফিতা কেটে ক্লিনিকটির শুভ উদ্বোধন করা হয়। শুক্রবার (৪মার্চ) সকালের দিকে স্থানীয় কাজিরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুস সাত্তারের ভবনের দ্বিতীয় তলায় ওই ক্লিনিকের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে কাজিরহাট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে পানিতে ডুবে এক কৈশোরের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামে পানিতে ডুবে নাঈম সরদার (১২) নামের এক কৈশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (০৪ মার্চ-২০২২) দুপুরে সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। নাঈম সরদার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের মো. আব্দুর রহমানের বড় ছেলে। নাঈম সরদার মৃগী রোগে আক্রান্ত ছিলো। স্থানীয় সূত্রে জানাগেছে- নাঈম বাড়ির পাশের একটি পুকুরে সাঁতার কাটছিলো। এসময় পুকুরে কেউ ছিলো না। নাঈমকে বাড়ির লোকজন খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গেলে তার জুতা দেখাবিস্তারিত পড়ুন

‘দেশের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার’

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে সকল ধর্মের মানুষকে নিয়ে কাজ করছেন। সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার। তিনি প্রতিটি মানুষকে মানবতার সেবায় কাজ করার আহ্বান জানিয়ে আরও বলেন, শ্রীরামকৃষ্ণ মানবতার সেবায় কাজ করার জন্য সকল সম্প্রদায়ের পথ অনুসরণ করেছে। সেই পথকেবিস্তারিত পড়ুন

‘ক্রয়ক্ষমতা বেড়েছে আওয়ামী লীগ নেতাদের, সাধারণ মানুষের না’

‘ক্রয়ক্ষমতা বেড়েছে আওয়ামী লীগ নেতাদের, সাধারণ মানুষের না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘যদি ক্রয়ক্ষমতা বেড়ে থাকে সেটা বেড়েছে আওয়ামী লীগের চামচাদের, নেতাদের, সাধারণ মানুষদের না। ’ আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে ‘মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিনগুণ, আয় চারগুণ’ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের এমন বক্তব্যের সমালোচনা করে আব্বাস এ কথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, ক্রয়ক্ষমতা আর দ্রব্যমূল্য বৃদ্ধিবিস্তারিত পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি দখল করে নিল রুশ বাহিনী

ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন রুশ বাহিনীর দখলে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রয়টার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে। তারা বলেছেন, “বর্তমানে অপারেশনাল কর্মীরা বিদ্যুৎ ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ করছেন। তবে স্টেশন কর্মীরা এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনী হামলায় ইউক্রেনের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর দেয় স্থানীয় কর্তৃপক্ষ। পরে এক বার্তায় আগুন নিয়ন্ত্রণেরও খবরও দেয় কর্তৃপক্ষ। জাপোরিঝঝিয়া ইউরোপেরবিস্তারিত পড়ুন