Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১ বাচ্চার ১৮ বাবা থাকলে সে মানুষ হবে কি করে : এফডিসি নিয়ে অনন্ত

এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলো নিয়ে মুখ খুললেন নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তিনি বলেছেন, সমিতিগুলোর নির্বাচনের কারণেই দেশের চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির এই খারাপ দশা হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ঠ ১৮ টা সংগঠনের ১৮টা ফাদার। তার মতে, চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি পরিচালনার একটা কমিটি থাকবে। যারা চলচ্চিত্রের সম্মানীত আর্টিস্ট, প্রযোজক ও পরিচালক তারা থাকবেন এই কমিটিতে। এছাড়াও অন্যান্যা সংগঠনের যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন তারা থাকবেন এতে। এমন সুন্দর একটা কমিটি করলে চলচ্চিত্রে একটা ফাদার থাকতো।বিস্তারিত পড়ুন
রাশিয়াকে ইউক্রেনে হামলা বন্ধ করতে বললেন ট্রুডো

পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবরে তাৎক্ষণিক ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বিদ্যুৎকেন্দ্রে এই ভয়াবহ হামলা নিয়ে মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির। শুক্রবার টুইটারে তিনি এ আহ্বান জানান। ট্রুডো লেখেন, জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলার বিষয়ে আমি মাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছি। এ ধরনের অগ্রহণযোগ্য হামলা রাশিয়াকে অবিলম্বে বন্ধ করতে হবে।বিস্তারিত পড়ুন
চলতি মাসেই মিলতে পারে হজের সবুজ সংকেত

করোনা মহামারির কারণে দুই বছর ধরে বিদেশিদের হজ পালনের অনুমতি দেয়নি সৌদি আরব। এবারও বিদেশিরা হজ পালনের সুযোগ পাবেন কি না সে বিষয়ে খোলাসা করছে না তারা। এমন পরিস্থিতিতে আগামী ১৯ মার্চ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘হজ এবং ওমরাহ সম্মেলন ও মেলা’। সেখানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। হজ মেলায় অংশ নিতে আগামী ১৭ মার্চ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের নেতৃত্বে সৌদি আরব যাচ্ছেবিস্তারিত পড়ুন
জাতিসংঘে নিন্দা প্রস্তাব, ভোট দেয়নি বাংলাদেশ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। বুধবার পরিষদের জরুরি অধিবেশনে পাস হওয়া এ প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫টি দেশ। ১৯৩ সদস্য দেশের পরিষদে ওই প্রস্তাবের পক্ষের সমর্থন দিয়েছে ১৪১ দেশ, আর বিপক্ষে ভোট পড়েছে রাশিয়াসহ ৫ দেশের। প্রস্তাবে অভিযানের নিন্দা জানানোর পাশাপাশি রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষেত্রে রাশিয়া পাশে পেয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়াবিস্তারিত পড়ুন
বাংলাদেশের ওপর থেকে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ফ্রান্স

বাংলাদেশের উপর থেকে কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স। একইসঙ্গে ‘সবুজ’ তালিকাভুক্ত দেশ হিসেবে গণ্য করেছে। এর ফলে ফাইজার, মর্ডানা, আ্যাসট্রোজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন টিকাগ্রহণকারী ব্যক্তিরা বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়ার পরে কোনও ধরনের টেস্টের প্রয়োজন হবে না। ফ্রান্সের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন তারা কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ফ্রান্সে আসতে পারবেন। আর এই সিদ্ধান্ত কার্যকর হবে ৩ মার্চ থেকে। বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা গ্রহণের একটিবিস্তারিত পড়ুন
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে সোয়া কেজি গাঁজাসহ মোঃ মাইন সরদার (৪৮), নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। নড়াইল পৌরসভার হাতির বাগান বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। যানা যায় মাইন সরদার যশোর জেলার কতোয়ালী থানার নারায়ণ পুর গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) নির্দেশনায় ওসি (ডিবি) শিমুল কুমার দাসের তত্ত্বাবধানে এস আই (নিঃ)বিস্তারিত পড়ুন
কলারোয়ার কেরালকাতায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও বীরত্ব গাঁথা ” মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান”শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০৩ মার্চ বিকাল ৩টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদ চত্বরে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) এর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় তিনজনের বিরুদ্ধে চার্জগঠন

ঢাকার বোট ক্লাবে পরীমনিকে হত্যাচেষ্টা ও ধর্ষণের অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জগঠন) শুনানির জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এ দিন ধার্য করেন। এদিন পলাতক আসামি শহীদুল আলমের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তিনি ধার্য তারিখের আগেই এ মামলায় জামিনবিস্তারিত পড়ুন
হজারো বিলাসবহুল গাড়ি নিয়ে পুড়ে যাওয়া জাহাজটি এবার ডুবলো আটলান্টিকে!

বিলাস বহুল গাড়ি বোঝাই জাহাজটি জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিলো, তবে মাঝপথেই আগুন ধরে যায়। প্রায় ১৫ দিন আগে পোর্শে, ল্যাম্বরগিনিসহ হাজারও বিলাসী গাড়ি নিয়ে পুড়ে যাওয়া জাহাজটি এবার আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে। খবরটি নিশ্চিত করেছে পর্তুগালের নৌবাহিনী ও জাহাজের ম্যানেজার। দি ফেলিসিটি এইস নামের জাহাজটি পর্তুগাল থেকে ২৫০ মাইল দূরের অ্যাজোরেস দ্বীপের কাছে ডুবে যায়। জাহাজের ম্যানেজার জানিয়েছেন, ২০০ মিটার লম্বা এই নৌযানটিকে অন্য জাহাজের সাহায্যে তীরে টেনে আনার কাজবিস্তারিত পড়ুন
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ ১৩৬ জন নিহত : জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ সপ্তম দিন। গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে রুশ সেনারা হামলা চালাচ্ছে। রুশ সেনাদের হামলায় এ পর্যন্ত ১৩ শিশুসহ ১৩৬ জন বেসামরিক নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল জানান, হতাহতের এই পরিসংখ্যান আমরা যাচাই করতে পেরেছি। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি আরও বলেন, বেশির ভাগ হতাহতের ঘটনাবিস্তারিত পড়ুন

