শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১ বাচ্চার ১৮ বাবা থাকলে সে মানুষ হবে কি করে : এফডিসি নিয়ে অনন্ত

এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলো নিয়ে মুখ খুললেন নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তিনি বলেছেন, সমিতিগুলোর নির্বাচনের কারণেই দেশের চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির এই খারাপ দশা হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ঠ ১৮ টা সংগঠনের ১৮টা ফাদার।

তার মতে, চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি পরিচালনার একটা কমিটি থাকবে।

যারা চলচ্চিত্রের সম্মানীত আর্টিস্ট, প্রযোজক ও পরিচালক তারা থাকবেন এই কমিটিতে। এছাড়াও অন্যান্যা সংগঠনের যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন তারা থাকবেন এতে। এমন সুন্দর একটা কমিটি করলে চলচ্চিত্রে একটা ফাদার থাকতো। এখন তো চলচ্চিত্রের ১৮টা ফাদার হয়ে গেছে।

১৮ জন ফাদার যদি একটা বাচ্চার থাকে তাহলে ওই বাচ্চা কিভাবে মানুষ হয়? তাই আমি বলি যতদিন পর্যন্ত চলচ্চিত্রে এমন ইলেকশন হতে থাকবে ততদিন পর্যন্ত চলচ্চিত্র ঠিক হবে না।

গতকাল বৃহস্পতিবার রাতে উত্তরার হাভেলি রেস্তোরাঁয় তার ‘দিন দ্য ডে’ ছবির গান প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন অনন্ত। তিনি শিল্পী সমিতির নির্বাচন পরবর্তী ‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে জটিলতা নিয়ে বলেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এটা তো দুই বছরের একটা নির্বাচন।

আমি শুরু থেকেই ইলেকশনের পক্ষে ছিলাম না। আমি এটা পছন্দও করি না।

অনন্ত জলিল বলেন, নিপুণ ম্যাডাম ও জায়েদ নির্বাচন করছেন- এটা কোনো বিষয় না। নির্বাচনের পর তারা একে অপরকে ক্লেইম দিচ্ছেন এটাও কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমাদের ইলেকশনটাই দরকার নেই।

কারণ ইলেকশনের জন্যই আজকে চলচ্চিত্রের এই দশা হয়েছে। সমিতিগুলোর ইলেকশন যদি না হতো তাহলে চলচ্চিত্রে আজকের এই দশা হতো না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা