বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল : ফখরুল

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগই আন্দোলন করেছিল। তারা ১৭৩দিন হরতাল করেছিল।

আবার তারাই ক্ষমতায় এসে যখন দেখলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জয়লাভ করতে পারবে না সেজন্য আদালতকে দিয়ে সেটা বাতিল করেছে।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান তারা বাতিল করলো এটা কিন্তু তাদেরই দাবি ছিল যা সবাই জানি। তারা ১৭৩দিন হরতাল করেছিল। অসংখ্য মানুষ হত্যা করেছিল। গান পাউডার দিয়ে বাস পুড়িয়েছিল।

এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আবার তারা ক্ষমতায় আসার পর ২০১২ সালে যখন দেখলো তাদের পক্ষে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তখন তারা বিচারপতি খায়রুল হকের রায়ের মাধ্যমে বদলে দিয়ে আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা বহাল করলো। বিচারপতি খায়রুল হককেও এ দেশের জনগণের সামনে জবাবদিহি করতে হবে এই ঘটনা ঘটানোর জন্য। এর কোনো ব্যতিক্রম হবে না।

বিএনপির সহ-প্রচার সম্পাদক সাবেক ছাত্র নেতা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন।

একই রকম সংবাদ সমূহ

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি