শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে আলোচনা সভা

কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ মার্চ) বেলা ১২ টার দিকে কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্যদের সভাপতি উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

বক্তব্য কালে তিনি স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরে বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সকলের অগ্রভাগে থেকে বাঙ্গালি জাতিকে নেতৃত্ব দিয়ে আলোর পথ দেখিয়েছেন। বিশ্বের স্বীকৃতিপ্রাপ্ত বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণে উজ্জিবীত বাঙ্গালি জাতির দীর্ঘ সংগ্রামী জীবনের সোনার ফসল এই স্বাধীন বাংলাদেশ। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপায়িত করে সোনার বাংলা গড়তে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক তুতিয়া খাতুনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ রেজাউল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের প্রতিনিধি আ’লীগ নেতা ্এ্যাড: শেখ কামাল রেজা, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক ইউনুছ আলী খান, অধ্যাপক অনোয়ার হোসেন, সহকারি অধ্যাপক শাহাদাৎ হোসেন, সহকারী অধ্যাপক কামরুজ্জামান সোহাগ, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম সহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা