বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ইয়ুন সুক ইওল

৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রক্ষণশীল সাবেক শীর্ষ প্রসিকিউটর ইয়ুন সুক ইওল। নির্বাচনে তিনি পরাজিত করেন তার প্রধান উদারপন্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী লি জে মিয়ুংকে।

খবর অনুযায়ী, ৯৮ শতাংশের বেশি ব্যালট গণনায় দেখা গেছে ইয়ুন ৪৮ দশমিক ৬ শতাংশ এবং মিয়ুং ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। এবারের নির্বাচন দেশটির সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই করা প্রেসিডেন্ট নির্বাচনগুলোর মধ্যে একটি বলেই ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) জানানো এক প্রতিক্রিয়ায় ইয়ুন সুক ইওল বলেছেন, এই জয় জনগণের মহান বিজয়। তিনি দেশের সংবিধান ও পার্লামেন্টকে সম্মান করবেন এবং দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিরোধী দলগুলোকে সাথে নিয়ে কাজ করবেন বলেও জানান।

তিনি আরও বলেন, আমাদের প্রতিযোগিতা আপাতত শেষ। আমাদেরকে এখন হাত মেলাতে হবে এবং দেশ ও মানুষের কল্যাণে ঐকবদ্ধ হতে হবে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বর্তমান শাসক দল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি জে মিয়ুং নির্বাচনের আগে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিদায়ী প্রেসিডেন্টের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার করেছিলেন। একইসঙ্গে বেইজিং ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখার অঙ্গীকারও করেছিলেন তিনি।

অন্যদিকে, নির্বাচনের আগে ইয়ুন সুক ইওল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কথা জানিয়েছিলেন। আর উত্তর কোরিয়ার ব্যাপারে শক্তি প্রদর্শনের মাধ্যমে শান্তি স্থাপনের পক্ষে বলে জানান তিনি।

সূত্র- আল জাজিরা।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তার বিস্তৃত ওবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
  • রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ