বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড় বোনের হয়ে সাক্ষ্য দিতে এসে কারাগারে ছোট বোন

ব্রাহ্মণবাড়িয়া আদালতে জমি সংক্রান্ত একটি মামলায় বড় বোনের পরিবর্তে ছোট বোন সাক্ষ্য দিতে গিয়ে এজলাসে ধরা পড়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, ভুয়া সাক্ষ্য দেওয়ার ঘটনায় আদালত জান্নাতুল ফেরদৌস জান্নাত (৩২) নামের ওই নারীকে মামলা দিয়ে কারাগারে পাঠান। জান্নাত জেলা শহরের পশ্চিম মেড্ডা মার্কাজপাড়ার মৃত নূর এ মুসলিমের মেয়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল। বাদী পক্ষে সাক্ষী দেওয়ার কথা ছিল আলেয়া বেগম আলো নামে এক নারীর। আদালতের এজলাসে সাক্ষী দিতে আসা এক নারী নিজেকে আলেয়া বেগম আলো বলে পরিচয় দেন।

কিন্তু বিবাদী পক্ষের আইনজীবী উজ্জ্বল মিয়া তাকে দেখে সন্দেহ প্রকাশ করেন। তিনি আপত্তি জানালে ওই নারীর পরিচয়পত্র দেখাতে বলেন। পরে শনাক্ত হয়, সেই নারী আলেয়া বেগম আলো নন, তিনি আলোর আপন ছোট বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত।

বিবাদী পক্ষের আইনজীবী উজ্জ্বল মিয়া বলেন, আজ তিনি বড় বোনের পরিবর্তে আদালতে জমি সংক্রান্ত মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন।

আমার সন্দেহ হওয়ায় আমি বিজ্ঞ আদালতে আপত্তি জানাই। তখন বিচারক তার পরিচয়পত্র দেখাতে বলেন। ওই নারী আলেয়া বেগম আলো নাম লেখা অস্পষ্ট ছবির চেহারার একটি আইডি কার্ড আদালতে দেখান। এতে আদালত আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করতে বলেন। এর দীর্ঘক্ষণ পর তিনি তার আসল পরিচয় জানান।

এ ঘটনায় সন্ধ্যায় মামলা দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা