Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন: দুদক চেয়ারম্যান

দুর্নীতিকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তা প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে প্রতিরোধমূলক কর্মকাণ্ডে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেছেন, দুর্নীতি একটি দেশের বা একটি পরিবারের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। সবাইকে নিয়ে একযোগে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম, দুর্নীতিবিরোধী উদ্যোগ গ্রহণ করে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমেবিস্তারিত পড়ুন
দেশত্যাগের চেষ্টায় মুরাদ

ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অডিও ফাঁস হওয়ার জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন তিনি। বুধবার (৮ ডিসেম্বর) তিনি এ টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইনস সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন মঙ্গলবার পাসপোর্টটি বুঝিয়ে দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর মোকসুদার রহমানকে গ্রেফতার করেছে পুুলিশ। মঙ্গলবার দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকালে আদিতমারি উপজেলার মহিষাশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে এ বিষয়টি ধামাচাপা দিতে সহায়তাকারী গ্রাম্য মাতব্বর মনছুর আলীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আদিতমারি থানার ওসি মোক্তারুল ইসলাম। পুলিশ জানান, মোকসুদার রহমানের ছেলে অটোচালক হাবিবুর রহমান তিন মাস আগে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেম করেবিস্তারিত পড়ুন
আশাশুনির বড়দলে নৌকার মাঝিকে বরণ করতে মানুষের ঢল

আশাশুনির বড়দলে নৌকার মাঝিকে বরণ করতে মানুষের ঢল। মঙ্গলবার সকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়দল ইউনিয়নের নৌকার মাঝি আব্দুল আলিম মোল্যা নৌকা প্রতিক নিয়ে আশাশুনিতে আসলে তার এলাকার শত শত মানুষ চাপড়া ব্রীজ হতে মোটর সাইকেল শোভা যাত্রা করে বড়দলে নিয়ে যায়। বড়দলে পৌছালে বড়দল বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন আ’লীগের সভাপতি সুরঞ্জন ঢালী। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার মাঝি আব্দুল আলিম মোল্যা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের দক্ষতা বিষয়ক সভা অনুষ্ঠিত

কলারোয়া পৌরসভায় প্রাকটিক্যাল আ্যাকশন’র উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীদের দক্ষতা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পৌর সভা হলরুমে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, শেখ জামিল হোসেন, জিএম শফিকুল ইসলাম, প্রাকটিক্যাল আ্যাকশন’র কর্মকর্তা শাহানাজ পারভিন মিনা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন পেশাগত দক্ষতা অর্জনে পৌরবাসির সেবায় নিয়োজিত সকল নারী-পুরুষ পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন
মোংলা নদীর তীরে মিললো নবজাতকের মরদেহ

মোংলা নদীর তীর থেকে ১০ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নারকেল তলায় মোংলা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এলাকাবসী খবর দিলে সকালে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রায় ১০ মাসের বয়সের নবজাতকের মরদেহটি নদী থেকে চরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে কেউ নবজাতকটিকেবিস্তারিত পড়ুন
পৃথিবীতে জান্নাতি ও জাহান্নামি লোক চেনার উপায়

জান্নাতি কে আর জাহান্নামি কে নিশ্চিত করে বলা কঠিন। তবে জান্নাতি ও জাহান্নামি লোকদের ধরন কেমন হবে সে সম্পর্কে কিছু নমুনা রয়েছে। ছোট্ট একটি হাদিসে যা সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে দুনিয়ায় জান্নাতি ও জাহান্নামি লোকেরা কেমন হবে? শিরকমুক্ত ঈমান নিয়ে যারা নেক আমল করবে এবং আল্লাহর রহমতের উপর ভরসা করবে তারা জান্নাতি। আর যাদের ঈমান শিরকমিশ্রিত কিংবা শিরককারী তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এমনটিবিস্তারিত পড়ুন
পদত্যাগ করলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। মঙ্গলবার দুপুরে ইমেইলে মন্ত্রণালয়ের তিনি পদত্যাগপত্র পাঠান বলে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তাকে আজ মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশনার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গেছে, আজ দুপুরের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে তার পক্ষে পদত্যাগপত্র জমা দেওয়া হবে। তিনি চট্টগ্রামে অবস্থান করায় মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
সুখ আনতে সংসারে স্ত্রীকে ভালো রাখবেন যেভাবে

সংসারে সুখ আনতে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যেই আন্তরিকতা ও ভালোবাসা থাকতে হবে। দাম্পত্য জীবন আরও মজবুত করতে সংসারে দুজনেরই অবদান রাখতে হবে। যেহেতু বেশিরভাগ সংসারের সবটাই সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখেন নারীরা। তাই বাড়ির সবার খেয়াল রাখতে গিয়ে আলাদা করে আর নিজেদের দিকে তাকানোর সময় পান না তারা। এক্ষেত্রে স্ত্রীকে ভালো রাখার দায়িত্ব স্বামীর উপরেই বেশি পড়ে। দাম্পত্য সম্পর্ক টেকসই করতে ভালো রাখতে হবে স্ত্রীকে। তার প্রতি বাড়তি যত্ন নিতে হবে। জেনেবিস্তারিত পড়ুন
নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল ভারত

প্রথম ইনিংসে ১০ উইকেটের সবকটি নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন এজাজ প্যাটেল। দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের এই বাঁ-হাতি স্পিনার পেলেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ২২৫ রানে ১৪ উইকেট। যা ভারতের বিপক্ষে এক টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড। কিন্তু কিউই ব্যাটারদের ব্যর্থতায় প্যাটেলের কীর্তিধন্য মুম্বাই টেস্টে জয় পেয়েছে ভারত। মুম্বাই টেস্টে জয়ের জন্য ৫৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে দুই ম্যাচেরবিস্তারিত পড়ুন

