রবিবার, জুলাই ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১ টার দিকে গোদাগাড়ীর দেওয়াপাড়া ইউনিয়নের হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, গোদাগাড়ী দেওয়াপাড়া ইউনিয়নের গুলাই গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৬৫) ও আব্দুস সালামের ছেলে মো. ইব্রাহিম (৩৫)। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ১১টার দিকে বিয়েবাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলেবিস্তারিত পড়ুন

নির্মাণাধীন ভবনে কিশোরের লাশ ঝুলছিল

রাজধানীর শান্তিনগর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আসমাউল ইসলাম (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ভবনেই নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন আসমাউল। শনিবার (১১ ডিসেম্বর) রাতে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠিয়েছে পল্টন থানা পুলিশ। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে রাত ১০টার দিকে ওই নির্মাণাধীন ভবন থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়াবিস্তারিত পড়ুন

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ময়মনসিংহের নান্দাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (৩৫) নামে এক যু্বক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বালিপাড়া-নান্দাইল ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া গফরগাঁওয়ের ঘাগড়া ইউনিয়নের খামার এলাকার সাইফুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘাগড়া থেকে সুমন মিয়া মোটরসাইকেলে ত্রিশালের বালিপাড়া হয়ে নান্দাইল যাচ্ছিলেন। পথিমধ্যে বালিপাড়া-নান্দাইল ব্রিজের ওপরে যেতেই বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষবিস্তারিত পড়ুন

রোববার থেকে ৬ এলাকায় ফাইভ জি চালু হচ্ছে

রোববার (১২ ডিসেম্বর) দেশে ফাইভ জি নেটওয়ার্কের যাত্রা শুরু হচ্ছে। শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়সহ ছয়টি এলাকায় সীমিত পরিসরে ফাইভ জি নেটওয়ার্ক পাওয়া যাবে। তবে এটি সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ তথ্য জানান। পরীক্ষামূলকভাবে ফাইভ জি নেটওয়ার্ক চালুকরণ উপলক্ষে পিআইডি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। মোস্তফা জব্বার বলেন, ২০১৮ সালে ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেবিস্তারিত পড়ুন

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি

সর্বনিম্ন তাপমাত্রা কমছে প্রতিদিনই। শনিবার (১১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে নেমে গিয়েছিল। পরে ঘূর্ণিঝড়ের কারণে তা ১৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কয়েকটি স্থানে সামান্য বৃষ্টি হয়েছে। এসময়ে মাদারীপুরে ২ ও গোপালগঞ্জ ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কুমিল্লা ও যশোরে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটিতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডের এক হাজার ৯০৫টি কেন্দ্রে এবং ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের এক হাজার ৪৮৭টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিকআপ চালকের

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে উপজেলার নাটিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপভ্যান চালক কাউসার আহম্মেদ (২০) সামাদ আলীর ছেলে। আহতরা হলেন নিজাম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও নইমুদ্দিনের ছেলে মুসলেম উদ্দিন (৫০)। হতাহত সবার বাড়ি মির্জাপুর উপজেলায়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনিবিস্তারিত পড়ুন

অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল আল আহাদসহ মোট ১০ জনকে পুলিশ আটক করেছে। পুলিশ জানিয়েছে, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চারজন নারী রয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটির তিনতলা ভবনের নিচতলা থেকে তাদের আটক করা হয়। নগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান বলেন। নাসিরাবাদ হাউজিংয়ের একটি বাসায় অনৈতিক কার্যকলাপ চলছে, এমন গোপনবিস্তারিত পড়ুন

অবশেষে উদ্ধার হলো নালায় নিখোঁজ সেই শিশুর মরদেহ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকার নালায় তলিয়ে নিখোঁজ হওয়া ১০ বছরের শিশু মো. কামালের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মুরাদপুর এলাকার মির্জা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ। তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একপর্যায়ে মুরাদপুর এলাকার মির্জা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন

পাঁচ নারী পেলেন রোকেয়া পদক

নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিজয়ীদের হাতে পদক তুলে দেন। ‘বেগম রোকেয়া দিবস-২০২১’ উদযাপন এবং ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদকপ্রাপ্তদের প্রত্যেককে চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেটবিস্তারিত পড়ুন