বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরে ডিবি পুলিশ পরিচয়ে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

সাতক্ষীরা সদরে একদল অস্ত্রধারী ডিবি পুলিশ পরিচয়ে মিজানুর রহমান নামে এক গরু ব্যবসায়ীর হান্ডক্যাপ দিয়ে তুলে নিয়ে এক লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার আনুমানিক সাড়ে ৭টার দিকে বাবুলিয়া এলাকায় জনাব আলীর বাড়ির সামনে ঘটনা ঘটে। গরু ব্যবসায়ী সদর উপজেলার গোদাঘাটা এলাকার মোকসেদ মোল্লার পুত্র মিজানুর রহমান।

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আমি একজন গরু ব্যবসায়ী। আমি গরু কেনা বেচা করে আমার পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করি। চলতি বছরের ১২ ডিসেম্বর রোববার পারুলিয়া গরু হাট থেকে আমি গরু বিক্রি করে ইজিবাইকে বাড়ি ফেরার পথে বাবুলিয়া জনাব আলির বাড়ির সামনে আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে পৌছলে মোটরসাইকেল যোগে ৬ জন ব্যক্তি হান্ডক্যাপসহ অস্ত্রধারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইজিবাইক থেকে আমাকে নামিয়ে নিয়ে আমার দুই হাতে হান্ডক্যাপ পরিয়ে দেয়।

এরপর ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিদের মধ্যে একজনের মোটরসাইকেলে আমাকে তুলে নিয়ে ছয়ঘিরিয়া দিকে নিয়ে পথিমধ্যে তারা মোটরসাইকেল রেখে আমার মাথায় অস্ত্র ধরিয়ে আমার কাছে থাকা এক লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের মোটরসাইকেলে থেকে লাথি মেরে আমাকে ফেলে দিয়ে চলে যান।

এঘটনায় সাতক্ষীরা পুলিশকে জানানো হয়েছে। তবে এঘটনায় পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে মিজানুর রহমান জানান। এদিকে স্থানীয়রা জানান, এর আগে একই স্থানে মোটরসাইকেল ছিনতাই করে নেয়। বাবুলিয়ায় কুমারপাড়া স্থানে এক সবজি বিক্রেতার টাকা ছিনতাই করে নেয়।

এরকম ঘটনা বাইপাস সড়ক, বাবুলিয়া, সড়ক ও ছয়ঘিরিয়া এলাকায় প্রায় ঘটনা ঘটে বলে জানান। সাতক্ষীরার পুলিশের এক কর্মকর্তা জানান উক্ত ঘটনা শুনলাম। বিষয়টি দেখছি। এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ