সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৃথিবীতে জান্নাতি ও জাহান্নামি লোক চেনার উপায়

জান্নাতি কে আর জাহান্নামি কে নিশ্চিত করে বলা কঠিন। তবে জান্নাতি ও জাহান্নামি লোকদের ধরন কেমন হবে সে সম্পর্কে কিছু নমুনা রয়েছে। ছোট্ট একটি হাদিসে যা সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে দুনিয়ায় জান্নাতি ও জাহান্নামি লোকেরা কেমন হবে?

শিরকমুক্ত ঈমান নিয়ে যারা নেক আমল করবে এবং আল্লাহর রহমতের উপর ভরসা করবে তারা জান্নাতি। আর যাদের ঈমান শিরকমিশ্রিত কিংবা শিরককারী তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এমনটি ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। তবে জান্নাতি ও জাহান্নামি লোকের আচরণগত নমুনা সম্পর্কে হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল। আরা যারা জাহান্নামে যাবে তারা হবে- ঝগড়াটে, অবাধ্য ও অহংকারী।’ (বুখারি)

এ হাদিসে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতি ও জাহান্নামি লোকের নমুনা তুলে ধরেছেন। যারা জান্নাতি তাদের আচরণ হবে কোমল, নরম, ক্ষমতার অধিকারী হলেও তাদের দেখতে দুর্বল মনে হবে। কথা, কাজ, চলনে তারা দুর্বলের মতো হবে। কারো প্রতি অত্যাচার করবে না। জুলুম করবে না।

পক্ষান্তরে যারা জাহান্নামি হবে তাদের নমুনা তুলে ধরে প্রিয় নবি বলেন, প্রথমত তারা হবে ঝগড়াটে। যে কারো সঙ্গে ঝগড়া লেগে যাবে। তারা কারো কোনো কথা শুনবে না বরং সবক্ষেত্রে তারা হবে অবাধ্য। আর সব কাজেই তারা হবে অহংকারী। কোরআন-সুন্নাহর আলোকে এসব বদগুণের অধিকারীরা হবে জাহান্নামি। এ হাদিসে তাই উল্লেখ করা হয়েছে।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, উল্লেখিত হাদিসের উপর আমর করা। ঝগড়াটে, অবাধ্যতা ও অহংকারীর গুণ থেকে বিরত থাকা। যারা দুর্বল তাদের সঙ্গে উত্তম আচরণ করা। নিজেকে দুর্বলভেবে দুনিয়াতে চলা ফেরা করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন। দুর্বলতাকে জান্নাতে যাওয়ার উপায় মনে করে চলার তাওফিক দান করুন। ঝগড়াটে, অবাধ্য ও অহংকার থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন

  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
  • পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?
  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী