Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় আইজিপি কাপ দাবা লীগে চ্যাম্পিয়ন কুখরালী

সাতক্ষীরা জেলা পুলিশের ব্যবস্থাপনায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২১ সাতক্ষীরা স্টেডিয়ামে “আইজিপি কাপ উন্মুক্ত দাবা লীগ-২০২১” এর খেলা অনুষ্ঠিত হয়। কুখরালী আদর্শ যুব সংঘ বনাম উদিত সংঘের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুখরালী আদর্শ যুব সংঘ ৩-১ গেমে উদিত সংঘ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীববিস্তারিত পড়ুন
আশাশুনিতে জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে আশাশুনিতে জাতীয় যুব দিবস-২০২১ পালিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বে-সরকারি সংস্থা উন্নয়ন’এর আয়োজনে সোমবার (১ নভেম্বর) সকাল ১০টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি শেষে সংস্থার অফিস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক ঈদ্রীস আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জাবের হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবিরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। সোমবার (১নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, ক্রেষ্ট ও সনদ পত্র বিতরণ করা হয়। যুব র্যালীটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে মিলিত হয়। যুব দিবসের আলোচনা অনুষ্ঠানে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদবিস্তারিত পড়ুন
পানের বাজার মূল্য কম থাকায় দিশেহারা পান চাষীরা

পান চাষ একটি লাভজনক ফসল কিন্তু পানের বাজার মূল্য কম থাকায় দিশেহারা হয়ে পড়েছেন পান চাষীরা। কি করবেন ভেবে পাচ্ছেন না, কোন উপায়। পান চাষ লাভজনক ফসল হলেও খরচও মোটা অংকের, পান বরজের বিঘাপ্রতি বছরে খরচ হয় ১/১.৫ লক্ষ টাকা। করোনার সময় থেকে পানের বাজারে ধস নেমেছে সেখান থেকে পান চাষীরা পান বিক্রি করে পান বরজের খরচ যোগাতে পারছেন না। এদিকে পান বরজের খরচ দিন কে দিন বেড়েই চলেছে। পানের প্রধানবিস্তারিত পড়ুন
আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন: পরীমণি

পরীমনির জমকালো জন্মদিন পালন নিয়ে সরব সামাজিক যোগাযোগমাধ্যম। আরো নির্দিষ্ট করে বললে এই অনুষ্ঠানে পরীর লুঙ্গি ড্যান্স নিয়েই সমালোচনা বেশি। এবার সমালোচনার জবাব দিলেন এই নায়িকা। সমালোচকদের উদ্দেশ্যে পরীমনি বলেছেন, ‘এরই মধ্যে তিনি দারুণ একটি সিনেমার কাজ করে ফেললেও অনেকেই মজে আছেন তার লুঙ্গিতে।’ পরীমনি ফেইসবুক পেইজে স্ট্যাটাসে এক প্রকার বিদ্রূপের ঢঙে কথাগুলো বলেছেন। ‘এই যে আমি গুণিন এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থ ডে সেলিব্রেশন, সারা দিন বাচ্চাদেরবিস্তারিত পড়ুন
স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন তার স্বামী

সিনেমার গল্পকেও যেন হার মানায়। নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন তার স্বামী। এমন ঘটনা বিরলই বলা চলে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন ব্যতিক্রমী ঘটনা। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা কোমল। শেষ পর্যন্ত প্রেমিকের সঙ্গেই ঘর বাঁধলেন তিনি। তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন তার স্বামী। ওই ব্যক্তির নাম পঙ্কজ শর্মা। কানপুরের বাসিন্দা পংকজ গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। পাঁচ মাস আগে কোমলের সঙ্গে তার বিয়ে হয়।বিস্তারিত পড়ুন
নীলফামারীর ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.৮ ডিগ্রিতে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেশের উত্তরের জেলা নীলফামারীর ডিমলায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যদিও রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। আবহাওয়া অধিদপ্তর সোমবার (১ নভেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ২০ দশমিক ২ ডিগ্রি, যা একদিন আগে রোববার ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩বিস্তারিত পড়ুন
জাটকা শিকার আট মাসের জন্য বন্ধ হলো

পহেলা নভেম্বর থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দেশে জাটকা শিকার, সংগ্রহ, মজুত কিংবা বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময় জেলেরা যাতে জাটকা শিকার না করে সেজন্য তাদেরকে বিশেষ ভিজিএফ দেয়ার ব্যবস্থা করেছে সরকার। তবে নিষেধাজ্ঞা অমান্য করে যারা জাটকা শিকার কিংবা বিক্রি করবে তাদের বিরুদ্ধে জেল জরিমানারও ব্যবস্থা থাকছে। আর নিষেধাজ্ঞার এই সময়ে অভিযান সফল করতে মৎস্য বিভাগের পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থাও কাজবিস্তারিত পড়ুন
বগুড়ায় অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনার নদীর চর থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। রোববার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গজারিয়া ধনতলা চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের মুখ, বুক ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী। তিনি বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধনতলা চর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও রেলি

সাতক্ষীরা জেলা যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল যুব সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের মুকুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় প্রধান জনাব আলী আকবর চুন্নু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সম্পাদক মহসিন মোল্লা, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

