বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন তার স্বামী

সিনেমার গল্পকেও যেন হার মানায়। নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন তার স্বামী। এমন ঘটনা বিরলই বলা চলে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন ব্যতিক্রমী ঘটনা।

উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা কোমল। শেষ পর্যন্ত প্রেমিকের সঙ্গেই ঘর বাঁধলেন তিনি। তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন তার স্বামী।

ওই ব্যক্তির নাম পঙ্কজ শর্মা। কানপুরের বাসিন্দা পংকজ গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন। পাঁচ মাস আগে কোমলের সঙ্গে তার বিয়ে হয়।

কিন্তু বিয়েতে যে স্ত্রীর সম্মতি ছিল না, তা কয়েক দিনের মধ্যেই বুঝতে পারেন পংকজ। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, প্রথম থেকেই তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতেন কোমল। বিশেষ কথাবার্তা বলতেন না।

বাধ্য হয়েই সরাসরি স্ত্রীকে প্রশ্ন করেন পংকজ। তারপরই জানতে পারেন, বিয়ের আগে একটি সম্পর্ক ছিল কোমলের। এখনও তিনি তার পুরোনো প্রেমিককেই ভালবাসেন।

এরপরই স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে উদ্যোগী হন পংকজ। প্রথমে আদালতে তিন পরিবার একসঙ্গে বসে বিষয়টির আইনি দিক নিয়ে আলোচনা করেন। পরে নিজেই স্ত্রীর বিয়ের যাবতীয় ব্যবস্থা করেন ওই ব্যক্তি। শুক্রবার নিজে দাঁড়িয়ে থেকে কোমলের বিয়ে দিয়েছেন পংকজ। ওই অনুষ্ঠানে দুই বাড়িরই অতিথিরা উপস্থিত ছিলেন।

সূত্র: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা