সোমবার, জুলাই ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার লাঙ্গলঝাড়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান

কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১অক্টোবর) বেলা ১২টার দিকে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওই অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সাবেক সাংসদ ও বর্তমান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব বিএম নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায় ও, বর্তমান জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হেলিকপ্টারে র‍্যাবের লিফলেট বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় হেলিকপ্টার থেকে লিফলেট বিতরণ করল র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (৩১অক্টোবর) বেলা ১২টার দিকে ওই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে লিখা রয়েছে- ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে ‘দস্যুমুক্ত সুন্দরবন’ ঘোষণা করেন। আগামীকাল সোমবার (১নভেম্বর) এর তৃতীয় বর্ষপূর্তি। প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দিকনির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও র‍্যাবের কর্মতৎপরতায় দস্যুমুক্ত হয় সুন্দরবন। এই সাফল্য অর্জনে র‍্যাব পেয়েছে দেশবাসীর আকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা। ২০১২সালে প্রধানমন্ত্রীর নির্দেশে র‍্যাব মহাপরিচালককে প্রধান সমন্বয়কারীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে হাফিজা ক্লিনিকে ১০ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি পালন না করার অপরাধে হাফিজা ক্লিনিকে আর্থিক জরিমানা করা হয়েছে। রবিবার(৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে পৌর সদরের কয়েকটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগোনেস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিন্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে পৌর সদরের হাফিজা ক্লিনিকে সরকারি নির্দেশনা অমান্য ও স্বাস্থ্যবিধি অনুসরন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রহমান মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান মোল্লার মোটর সাইকেল শোভাযাত্রা ইউনিয়ন ব্যাপি প্রদক্ষিণ করেছে। রবিবার (৩১ অক্টোবর) দুই শতাধিক মোটর সাইকেল যোগে শোভাযাত্রাটি কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠ থেকে বিকালে শুরু হয়ে ইউনিয়ন ব্যাপি প্রদক্ষিণ করে কৃষ্ণনগর বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা আব্দুর রহমান মোল্লার সমাজ সেবামূলক কাজের বিবরণ তুলে ধরে ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরের চেয়ারম্যান বিশাখা তপন সাহাকে জাতীয় শ্রমিক লীগের সংবর্ধনা

কলারোয়ার জয়নগর ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে নব নির্বাচিত চেয়ারম্যান বিশাখা তপন সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। (৩০ অক্টোবর শনিবার) সন্ধা ৭ ঘটিকায় সরসকাটি দাখিল মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়নগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহমান রাজুর সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আঃ রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়নগরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলামের মৃত্যুতে এমপি রবি’র শোক

সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. হাসানুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না–রাজিউন)। তার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এদিকে তার গ্রামের বাড়িসহ বিভিন্নবিস্তারিত পড়ুন

এমপি রবির সাথে সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান এ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে দাওয়াত ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। রবিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের মুনজিতপুরস্থ সদর এমপির কার্যালয়ে আগামী ৬ নভেম্বর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে দাওয়াত ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মোবাইল ফোন টেকনিশিয়ান এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মীর তাজুল ইসলামবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিতে স্বাগতিকরা

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ খেলায় সপ্তমগ্রাম ফুটবল একাদশ ২-০ গোলে হারিয়েছে কলারোয়া ফুটবল একাডেমী। রবিবার (৩১ অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৮দলীয় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ওই খেলার প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে ১৭মিনিটে কলারোয়া ফুটবল একাডেমীর ৯নম্বর জার্সিধারী খেলোয়াড় আশরাফুল গোল করে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। বিরতীর পর দ্বিতীয়ার্ধের ২ মিনিটে কলারোয়ার ১৩নম্বর জার্সিধারী খেলোয়াড় শামিম গোল করে দলকেবিস্তারিত পড়ুন

দেশে গণমাধ্যমের বিকাশ হলেও লেখার মান বাড়েনি: তথ্যমন্ত্রী

দেশে গণমাধ্যমের বিকাশ হলেও অনেকে পেশাগতভাবে সাংবাদিকতায় এলেও লেখার মান ও বিস্তার ঘটছে না এবং রিপোর্ট বাড়ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে তিনি ভালো প্রতিবেদন আরও বাড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, আগে ছোটদের নিয়ে পত্রিকায় শিশুদের পাতা বের হতো, এখন সেটা হয় না। ছোটবেলায় শিশু পাতায় আমার লেখা প্রকাশ হওয়ায় আমার মধ্যে যে আত্মবিশ্বাস বেড়েছে, তা পরবর্তী জীবনে কাজে দিয়েছে। এটি শিশুর আত্মবিশ্বাসবিস্তারিত পড়ুন

জামিন পেলেন ক্রিকেটার নাসির-তামিমা

ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তারের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে ৩০ সেপ্টেম্বর ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাসহ তিনজনকে ৩১ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। অন্য আসামি হলেন তামিমার মা সুমি আক্তার। ওই দিনবিস্তারিত পড়ুন