শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জামিন পেলেন ক্রিকেটার নাসির-তামিমা

ক্রিকেটার নাসির হোসাইন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তারের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে ৩০ সেপ্টেম্বর ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানাসহ তিনজনকে ৩১ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়। অন্য আসামি হলেন তামিমার মা সুমি আক্তার। ওই দিনবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের বিদেশ সফরে যুক্তরাজ্যের পথে প্রধানমন্ত্রী

দুই সপ্তাহের বিদেশ সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটির স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী ‘ইউনেস্কো-বাংলাদেশ, সৃজনশীলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

কলারোয়ায় ভোরে শিশির সিক্ত দূর্বা ঘাস ও পথঘাট। সূর্যের আলোতে শিশির দানামুক্তার মতো জ্বল জ্বল করে জানান দিচ্ছে শীত। কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের উদয়। শীতের আমেজ না, সত্যিকারের শীত। রবিবা (৩১ নভেম্বর) ভোরে জানান দিয়েছে শীতের আগমনী বার্তা। তবে জাঁকিয়ে বসেনি এখনো। লেপ, কম্বল বের করতে শুরু করেছে বাড়ির গৃহিণীরা। কুয়াশামাখা প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের সম্ভাবনার ঘ্রাণ, কৃষকের চোখে-মুখে আনন্দের রেখা। উৎসব আর আনন্দের মাঝে অনেক গ্রামে শুরুবিস্তারিত পড়ুন

নামাজ বাতিল হয়ে যায় যেসব কাজে

নামাজ অনেক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। ইসলামের প্রধান স্তম্ভগুলোর মধ্যে ঈমানের পরেই নামাজের অবস্থান। নামাজ পড়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হয়। এমন কিছু কাজ আছে যেগুলো করলে নামাজ বাতিল হয়ে যায়। সেই কাজগুলো কী? নামাজ বাতিল হওয়ার কারণ ১. নামাজে ইচ্ছাকৃতভাবে কথা বলা ২. কিবলামুখী হয়ে নামাজে দাঁড়ানোর পর বিনা কারণে সম্পূর্ণ শরীর কিবলার দিক থেকে সরে যাওয়া। ৩. নামাজের সময় পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। ৪. বিনা প্রয়োজনে নামাজবিস্তারিত পড়ুন

পুলিশকে সাইবার অপরাধ মোকাবিলায় প্রস্তুত হতে হবে

আগামী দিনের চ্যালেঞ্জ পুলিশের সামনে সাইবার ওয়ার্ল্ডের স্যোশাল মিডিয়া বলে মনে করছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘পুরোনো ধরনের অপরাধ কমছে। প্রতিনিয়ত বাড়ছে সাইবার অপরাধ। সাইবার ওয়ার্ল্ড দেশ ও মানুষের জন্য হুমকি তৈরি করছে। সাইবার অপরাধ মোকাবিলায় আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।’ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। এ বছর ‘কমিউনিটিবিস্তারিত পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ‘পরকীয়ার জেরে’ পুত্রবধূ-শাশুড়িসহ তিন খুন, ধারণা র‌্যাবের

পরকীয়ার জেরে টাঙ্গাইলের ঘাটাইলে পুত্রবধূ-শাশুড়িসহ তিন খুন হতে পারে বলে র‌্যাব ধারণা করছে। শনিবার (৩০ অক্টোবর) টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, সকালে বসতঘর থেকে সৌদি প্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৬), তার শাশুড়ি জমেলা বেগম ও শাহজালাল ইসলাম সোহাগ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় সুমির শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুল্লাহ আলবিস্তারিত পড়ুন

মারা গেছেন দক্ষিণি ‘পাওয়ারস্টার’ পুনিত রাজকুমার

ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনিত রাজকুমার মারা গেছেন। ৪৬ বছর বয়স হয়েছিল তার। শুক্রবার (২৯ অক্টোবর) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পুনিতকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থাই তিনি মারা যান। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে পুনিতের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিজের জিমে ব্যায়াম করছিলেন পুনিত। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়। প্রিয় তারকার অসুস্থতার খবরবিস্তারিত পড়ুন

আশাশুনি সদর বাজার বণিক সমিতির আলোচনা সভা ও সি,সি টিভি ক্যামেরা উদ্বোধন

আশাশুনি সদর বাজার বণিক সমিতির আয়োজনে আলোচনা সভা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সি,সি টিভি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আশাশুনি বাজার চান্নিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন। বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবীরের প্রতিনিধি এস,আই সেলিম জাহাঙ্গীর ও অভিক বড়াল, বাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের কর্মীসভায় ফিরোজ আহম্মেদ স্বপন

কলারোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মীসভায় সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি-সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীলা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি কর্মীসভায় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রামীন অবকাঠামোসহ উন্নয়নেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উদীচীর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উদীচীর জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধাদের সংগঠক বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। সাতক্ষীরায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার মূখ্য আলোচক হিসাবে বক্তব্যবিস্তারিত পড়ুন