মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা

সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী সরদার মুনসুর আলী এবং এ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচনে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সরদার আনসার আলী। রবিবার (১৪ মার্চ) উপজেলার নির্বাচন অধিদপ্তর ভবনে সরদার মুনসুর আলী বিকাল ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোরঞ্জন বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেয়ার পর বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরদার মুনসুরবিস্তারিত পড়ুন

আরেক দফা বাড়ল ভোজ্যতেলের দাম

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে রোজার আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভায় তেলে দাম পুননির্ধারণের সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মিল গেইটে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা, যা আগে ১০৭ টাকা ছিল। এক লিটার সয়াবিন তেলের বোতলের দাম মিল গেইটে ১২৭ টাকা, ডিলার পর্যায়ে ১৩১ এবং খুচরায়বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। তৃতীয় দফায় মুক্তির মেয়াদ বাড়ানো এ-সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ-সংক্রান্ত ফাইল আমরা পেয়েছি। প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে, আজকেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে।’ বেগম জিয়া এই সময়ে দেশের যে কোনো স্থানে বিশেষজ্ঞবিস্তারিত পড়ুন

বগুড়ায় বিক্রির সময় ৩৫টি সুন্ধি কাছিম উদ্ধার

বগুড়ায় বিক্রির সময় ৩৫টি বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিম উদ্ধার করেছে সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন ‘তীর’। সোমবার সকাল ৯টার দিকে শহরের তিনমাথা এলাকা থেকে বন বিভাগের সহযোগিতায় কাছিমগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই বিক্রেতাকে আটক করে রাখেন তীরের সদস্যরা। আটকরা হলেন- বগুড়ার রফিকুল ইসলাম এবং গোবিন্দ চন্দ্র রায়। বিক্রির জন্য নোয়াখালি থেকে কাছিমগুলো এনেছেন বলে জানান আটকরা। তীরের সাবেক সভাপতি ও উপদেষ্টা আরাফাত রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বন্যপ্রাণিবিস্তারিত পড়ুন

বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ মার্চ) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি এ তহবিলের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের যেকোনো ধরনের উন্নয়ন প্রকল্পে নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করতে পারবে বাংলাদেশ। প্রথমবারের মতো এই তহবিল থেকে ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেইনেন্স ড্রেজিং’ শীর্ষক স্কিমে অর্থায়নের জন্য ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এতেও যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালবিস্তারিত পড়ুন

আকাশে ‘১০০’ এঁকে বঙ্গবন্ধুকে শত সালাম জানাবে বিমান বাহিনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আকাশে এক মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর সমাধিতে ১০০ সালাম প্রদর্শন করবে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার (১৭ মার্চ) এ প্রদর্শনী করবে বিমান বাহিনী। বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামানের দিকনির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন উড়োজাহাজ আকাশে সারিবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের উপর ‘১০০’ সংখ্যাটি ফুটিয়ে তুলবে। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানের আকাশে ‘১০০’ এঁকে দেবে বাংলাদেশ বিমানবাহিনীর বৈমানিকেরা। বাংলাদেশ বিমান বাহিনীর কে-৮ ডব্লিউবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তারা এ দেশের মানুষ না

পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশনস) ড. মো. মইনুর রহমান চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরেও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি হচ্ছে। যারা জাতির পিতাকে অস্বীকার করে তারা এ দেশের মানুষই না। জাতির পিতাকে অস্বীকার করা মানে জাতিসত্তাকে অস্বীকার করা। সোমবার (১৫ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সভাপতিত্ব করছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজিবিস্তারিত পড়ুন

আল্লাহ রিজিক বাড়িয়ে দেন যে আমলে

রিজিকের মালিক শুধু আল্লাহ তাআলা। তিনি যাকে চান প্রভূত রিজিক দান করেন। আমাদের কাজ হল তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা। পবিত্র কুরআনের আল্লাহ তাআলা ইরশাদ করেন- ‘সুতরাং তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ কর, তার ইবাদত কর এবং তার কৃতজ্ঞতা প্রকাশ কর। তারই কাছে তোমাদের ফিরে যেতে হবে।’ (সুরা আনকাবুত : আয়াত ১৭) যারা হালাল উপার্জনের চেষ্টা করে আর এ লক্ষ্যে কাজ করে তাদের রিজিকে আল্লাহ তাআলা বেশি বরকতবিস্তারিত পড়ুন

অতিথিরা আসছেন চার্টার্ড বিমানে, বিমান ওঠানামা বন্ধ থাকবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সরকার। এ উপলক্ষে বাংলাদেশে আসছেন ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপের রাষ্ট্র্র বা সরকার প্রধানরা। তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী আসছেন সফরসঙ্গীসহ তাদের নিজস্ব চার্টার্ড বিমানে। শুধুমাত্র মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহীম মু. সালেহ দুবাই থেকে ৩১ সফরসঙ্গীসহ আসবেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আলেমদের মিলনমেলা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় আলেমদের মিলনমেলা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলেমদের ঐক্যের প্লাটফর্ম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কলারোয়া উপজেলা শাখার আয়োজনে ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমী অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে, সাতক্ষীরা জেলার সহ- সম্পাদক ও উপজেলা সভাপতি প্রভাষক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালী।বিস্তারিত পড়ুন