Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চাঁদপুরে পুলিশ লেখা মোটরসাইকেলে মিলল ইয়াবা

চাঁদপুরের কচুয়ায় জাকির হোসেন (২২) নামের এক যুবককে ১০ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশ লেখা একটি মোটরসাইকেল ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত ১৪ মার্চ রাতে পালাখাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাকির উপজেলার পালাখাল গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। মঙ্গলবার (১৬ মার্চ কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, আটককৃত জাকির পুলিশলেখা স্টিকার ব্যবহার করে এসব অপকর্ম করে আসছিল। এবিস্তারিত পড়ুন
‘বইমেলায় প্রকাশকদের ওপর হামলার হুমকি নেই, থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা’

এবারের বইমেলায় প্রকাশকদের ওপর হামলার কোনো হুমকি নেই। তবে বিষয়টা আমাদের মাথায় রয়েছে। সেটা মাথায় রেখেই আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। মানুষের অনুভূতিতে আঘাত দেয় এমন বই প্রকাশ হচ্ছে কি-না সেটাও আমরা খোঁজ রাখছি। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে বইমেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায় এ কথা বলেন। তিনি বলেন, অতীতের ঘটনা মাথায় রেখেই আমরা গোয়েন্দাবিস্তারিত পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বছরপূর্তি, উদ্বেগে শিক্ষার্থী-অভিভাবকরা

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটির একবছর পূর্ণ হলো। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর শিক্ষার্থীদের নিরাপদ রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। ১৬ মার্চ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় ১৭ মার্চ থেকে বন্ধের ঘোষণা দেন। প্রথম দফায় ১৭-৩১ মার্চ পর্যন্ত বন্ধের ঘোষণা দেয়া হলেও পরিস্থিতির অবনতি হওয়ায় সেই ছুটি দফায় দফায় বাড়তে থাকে। ছুটি এখনও চলছে। গতবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে

স্বাধীনতার ৫০ বছরে আমাদের অর্জন অনেক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে আজ সম্মানজনক দেশ ও রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সোমবার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর নিমচন্দ্র ভৌমিক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনা জাতীয় ঐক্য ও উন্নয়নের ঘোষণা’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করে ন্যাশনাল আওয়ামীবিস্তারিত পড়ুন
এনআইডি জালিয়াতি, ইসির ৫ কর্মকর্তাকে অব্যাহতি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় অভিযুক্ত নির্বাচন কমিশনের উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাসহ পাঁচজনকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন- ফরিদপুরের সাবেক জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-সচিব নওয়াবুল ইসলাম, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, কুষ্টিয়ার সদর থানা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম ও মাগুরা সদরের থানা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস। তাদের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসি সচিব মো. হুমায়ুনবিস্তারিত পড়ুন
মশা মারতে নিরাপদ ওষুধ কোনটি, কিছু প্রাকৃতিক পদ্ধতি

বাংলাদেশে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গত বছরের তুলনায় কিউলেক্স মশার সংখ্যা চারগুণ হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে বেড়েছে মশাবাহিত রোগবালাইয়ের পরিমাণ ও মানুষের ভোগান্তি। যে কারণে স্বাভাবিকভাবেই মশার কামড় থেকে বাঁচার জন্য নানা ধরনের রিপেলেন্ট অর্থাৎ মশা বিতাড়নের জন্য পণ্যের ব্যবহারও বাড়ছে। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের কয়েল, স্প্রে, ক্রিমজাতীয় পণ্য। বাজারে এখন এসব পণ্যের ব্যাপক চাহিদা। চাহিদার সাথে সাথে পণ্যের কার্যকারিতা নিয়েও উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা দিয়েছে প্রতিযোগিতা। বাংলাদেশেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অনূর্ধ্ব ১৮ প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ার প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলকে ৩ইউকেটে হারিয়েছে স্বাগতিকরা। সোমবার ১৫মার্চ সকাল থেকে কলারোয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় সাতক্ষীরা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৪৩ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৩০৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নোমান ৬১বলে ৯১রান, মাহিন ৭৩বলে ৮২রান ও সাঈদ ৫৮বলে ৬৬রান করে। বোলিংয়ে কলারোয়ার পক্ষে শাকিল ও নাভিদ দুইটি করে, ইকবাল,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আগরদাড়ীতে অষ্টম প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টম প্রহর ব্যাপী মহা নামসংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০ নং আগরদাড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ইন্দ্রিয়া সরকার পাড়ার উদ্যেগে (শনিবার ১৩ মার্চ) সন্ধ্যায় অধিবাস কির্তনের মাধ্যে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়, রোববার সারদিন রাত মহানামকীর্তন অনুষ্ঠিত হয়েছে,(সোমবার ১৫ মার্চ) সারদিন নগর কীর্তন ও ভোগ মহৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। ইন্দ্রিয়া সরকার পাড়া কমিটির কয়েকজন জানান, এর আগের বছর ও এই বছরে এইবিস্তারিত পড়ুন
কলারোয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা

সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী সরদার মুনসুর আলী এবং এ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচনে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সরদার আনসার আলী। রবিবার (১৪ মার্চ) উপজেলার নির্বাচন অধিদপ্তর ভবনে সরদার মুনসুর আলী বিকাল ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোরঞ্জন বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেয়ার পর বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সরদার মুনসুরবিস্তারিত পড়ুন
আরেক দফা বাড়ল ভোজ্যতেলের দাম

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে রোজার আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভায় তেলে দাম পুননির্ধারণের সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মিল গেইটে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা, যা আগে ১০৭ টাকা ছিল। এক লিটার সয়াবিন তেলের বোতলের দাম মিল গেইটে ১২৭ টাকা, ডিলার পর্যায়ে ১৩১ এবং খুচরায়বিস্তারিত পড়ুন

