Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দ্বিপক্ষীয় বৈঠকে হাসিনা-সলিহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহামেদ সলিহ। বৃহস্পতিবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর সহকারী সচিব ইমরুল কায়েস রানা জানিয়েছেন, বেলা ১১টায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহামেদ সলিহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের প্রধান কিছু সময় একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। জানা গেছে, তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সহযোগিতার লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন
সুদের টাকার জন্য গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

সুদের টাকা পরিশোধ করতে না পারায় মধ্যযুগীয় কায়দায় ২৭ বছরের এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে শওকত ওসমান নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ শওকত ওসমানের বাবা জহির আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। একই সঙ্গে ভুক্তভোগী গৃহবধূকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়াকাটা মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটলেও গতকাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলেবিস্তারিত পড়ুন
প্রাথমিক শিক্ষার্থীদের বইয়ের চাহিদা চেয়েছে অধিদফতর

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরকে ২০২২ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যবই দিতে মাঠ পর্যায়ের বইয়ের চাহিদা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। বইয়ের চাহিদা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আগামী ৪ এপ্রিলের মধ্যে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদেরকে বিভাগীয় অফিসে পাঠাতে বলা হয়েছে। বিভাগীয় অফিস তা যাচাই-বাছাই করে ৭ এপ্রিলের মধ্যে ডিপিই পাঠাবে। মঙ্গলবার (১৬ মার্চ) ডিপির উপ-পরিচালক (প্রশাসন) মো. বাহারুল ইসলাম স্বাক্ষরিত চিঠি দেশের সব বিভাগীয় কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। এতে বলাবিস্তারিত পড়ুন
২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে চলছে সর্বাত্মক প্রস্তুতি

রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসকরারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। মহামারি করোনার এ সংক্রমণকালে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের সর্বাত্নক প্রস্তুতি এগিয়ে চলেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড সংখ্যক এক লাখ ২২ হাজার ৮৭৪জন শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অধিদফতরের তত্ত্বাবধানে প্রশ্নপত্র প্রণয়ন, ছাপানো, পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করা ও পরিদর্শক টিম গঠনসহ পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল কাজ দ্রুতবিস্তারিত পড়ুন
বেনাপোলে ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে ছুরিকাঘাত

যশোরের বেনাপোলে ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে রকি (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইয়ামিনকে গ্রেফতার করেছে পুলিশ। রকিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) রাত ৮টায় বেনাপোল পৌরসভার ভবারবেড়র গ্রামের পাশে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আহত রকি বেনাপোল পৌরসভার ভবারেবড় গ্রামের রবিউলের ছেলে। আর অভিযুক্ত বখাটে ইয়ামিন বেনাপোলের বড়আঁচড়া গ্রামের শফিকের ছেলে। এদিকে এ ঘটনায় আহত রকির মা মিরা বেগমবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কলারোয়া থানা জামে মসজিদের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বুধবার ১৭ মার্চ। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কলারোয়া থানা জামে মসজিদে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আসরের নামাজ শেষে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের নানান স্মৃতি চারণ করে বক্তব্য পেশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মীর খায়রুলবিস্তারিত পড়ুন
শার্শার সামটা মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদরাসার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ বুধবার সকাল ১০টায় মাদরাসা অডিটোরিয়ামে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক মোহা: আসাদুজ্জামান আসাদ। উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ‘শেখ জামে মসজিদ’

শেখ জামে মসজিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত নীলফামারীর একটি চারচালা কুড়ের ঘর। যে কুড়ের ঘরের নামাজ পড়তেন সবাই। সফরসঙ্গীদের নিয়ে নামাজ পড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও। এ মসজিদই বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ‘শেখ জামে মসজিদ’। ৫২ বছর আগের কথা। আইয়ুব খান বিরোধী আন্দোলনের প্রচারণায় অংশ নিতে নীলফামারী যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারিখটি ছিল ১৯৬৯ সালের ২৩ অক্টোবর। এদিন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় ব্যানারে জনসভা (প্রচারণা) করারবিস্তারিত পড়ুন
১-১৪ এপ্রিল ভূমি সেবা পক্ষ

আগামী ১ থেকে ১৪ এপ্রিল ভূমি সেবা পক্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ১৭ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা মাস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের জন্য সেবা মাসের পরিবর্তে ভূমি সেবা পক্ষ পালনের সিদ্ধান্তের কথা জানিয়ে ভূমি মন্ত্রণালয়ে থেকে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও সহকারী কমিশনারদের (ভূমি) কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ অধিশাখা থেকে গতবিস্তারিত পড়ুন
নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ মিলল ঝোপের ভেতর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝোপঝাড় থেকে নিখোঁজের একদিন পর কাশফিয়া ওরফে শেফা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রনি (২৩) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শেফা সৈয়দটুলা গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আব্দুল কাদেরের মেয়ে। আটক রনি একই গ্রামের মতিন মিয়ার মেয়ে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেবিস্তারিত পড়ুন

