বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাথমিক শিক্ষার্থীদের বইয়ের চাহিদা চেয়েছে অধিদফতর

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদেরকে ২০২২ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যবই দিতে মাঠ পর্যায়ের বইয়ের চাহিদা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। বইয়ের চাহিদা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আগামী ৪ এপ্রিলের মধ্যে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদেরকে বিভাগীয় অফিসে পাঠাতে বলা হয়েছে। বিভাগীয় অফিস তা যাচাই-বাছাই করে ৭ এপ্রিলের মধ্যে ডিপিই পাঠাবে।

মঙ্গলবার (১৬ মার্চ) ডিপির উপ-পরিচালক (প্রশাসন) মো. বাহারুল ইসলাম স্বাক্ষরিত চিঠি দেশের সব বিভাগীয় কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, তথ্য পাঠানোর ক্ষেত্রে ২০১৯ ও ২০২০ শিক্ষাবর্ষ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের অধিভুক্ত শিক্ষার্থীর সংখ্যা পর্যালোচনা করে ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের চাহিদা কেমন সেটা উল্লেখ করতে হবে। ৭ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত পাঠানোর ক্ষেত্রে যদি কোনো ধরনের জটিলতা তৈরি হয় তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগতভাবে এ ব্যাপারে দায়ী থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে অধিদফতর বলছে, প্রতি বছর বই ছাপানোর আগে মাঠ পর্যায়ে বইয়ের চাহিদা কেমন তা জানার পর দরপত্র আহ্বান করা হয়। প্রকৃত চাহিদার পাশাপাশি অতিরিক্ত আরও ৫ শতাংশ বই বাফার স্টক (দুর্যোগকালের জন্য) হিসেবে ছাপানো হয়।

মঙ্গলবার ডিপির উপ-পরিচালক (প্রশাসন) মো. বাহারুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকের চাহিদা ডিপিই নিদিষ্ট ছকে আগামী ৪ এপ্রিলের মধ্যে আঞ্চলিক শিক্ষা অফিসে পাঠাতে হবে। আঞ্চলিক অফিস তা যাচাই-বাছাই করে আগামী ৭ এপ্রিলের মধ্যে ডিপিইতে পাঠাবে।

তবে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার আওতাধীন সব উপজেলা বা থানা হতে প্রাপ্ত পাঠ্যপুস্তকের চাহিদা সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করবে এবং সব উপজেলা বা থানার তথ্য জেলায় সমন্বিত করে সেই তথ্য নিদিষ্ট ছকে ৪ এপ্রিলের মধ্যে বিভাগীয় উপ-পরিচালক অফিসে পাঠাতে হবে।

বিভাগীয় উপ-পরিচালক তার আওতাধীন জেলার তথ্য যাচাই করে সব জেলার তথ্য সমন্বিত করে বইয়ের চাহিদা সংক্রান্ত তথ্য আগামী ৭ এপ্রিলের মধ্যে ডিপিইর বই বিতরণ শাখায় পাঠাতে হবে। সময়মত চাহিদা অনুযায়ী পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহ নিশ্চিত করতে বিষয়টি জরুরি ও গুরুত্বপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে মাধ্যমিক স্তরের বইয়ের চাহিদা চেয়ে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে একই ধরনের চিঠি পাঠায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ