মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে ছুরিকাঘাত

যশোরের বেনাপোলে ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে রকি (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইয়ামিনকে গ্রেফতার করেছে পুলিশ। রকিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) রাত ৮টায় বেনাপোল পৌরসভার ভবারবেড়র গ্রামের পাশে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আহত রকি বেনাপোল পৌরসভার ভবারেবড় গ্রামের রবিউলের ছেলে। আর অভিযুক্ত বখাটে ইয়ামিন বেনাপোলের বড়আঁচড়া গ্রামের শফিকের ছেলে।

এদিকে এ ঘটনায় আহত রকির মা মিরা বেগম তিনজনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় ইভটিজিং ও হত্যাচেষ্টা মামলা করলে পুলিশ ইয়ামিনকে গ্রেফতার করেছে।

অন্যান্য আসামিরা হলেন, বেনাপোলের ভবারবেড় গ্রামের শাহিনের ছেলে সৌরভ (২০) ও বাবলার ছেলে সাজ্জাদ হোসেন (১৯)।

পুলিশ জানায়, বেনাপোলের ভবারবেড় গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে প্রায় উত্ত্যক্ত করতো বখাটে যুবক ইয়ামিন। কিশোরী বাড়িতে এ ঘটনা জানায়। এই ঘটনা জানার পর রকি বুধবার সন্ধ্যায় বাইপাস সড়কে ইয়ামিনকে পেয়ে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে বখাটে ইয়ামিন ও তার দুই সহযোগী রকির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় ক্ষুব্ধ গ্রামবাসী ইয়ামিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিয়ার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অন্য দুই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী