রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুয়াকাটা সমুদ্র সৈকতে ১০দিন ব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু বালু ভাস্কর্য প্রদর্শনী

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ১০দিন ব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শীর্ষক বালু ভাস্কর্য প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও উন্নয়নশীল দেশে পদার্পণ এর শুভক্ষণে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শীর্ষক বালু ভাস্কর্য প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

কুয়াকাটা সুমদ্র সৈকতে বুধবার ১৭ মার্চ বিকাল থেকে ১০দিন ব্যাপী ২৬ মার্চ পর্যন্ত পটুয়াখালী জেলা পুলিশ এটির আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম।

সভাপতিত্ব করেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিকাল থেকে সাংস্কৃতিক ও সন্ধ্যায় মনোমুগ্ধকর আতশবাজির আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি প্রতিদিন বিকাল থেকে রাত অবধি ১০ দিন ব্যাপী চলবে বলে জানান আয়োজক কমিটি।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর