Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

করোনার কারণে দীর্ঘ এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এ নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনও শুরু করেছে। এ অবস্থায় আজ (সোমবার) জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাকালে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী অনলাইন সংবাদ সম্মেলন করবেন। সোমবার দুপুর ২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন
নববধূ হত্যা মামলায় শ্বশুরবাড়ির ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর নববধূ রুবা হত্যা মামলায় দুই নারীসহ ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে আর্থিক দণ্ড দেয়া হয়েছে। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আ. রহিম সোমবার সকালে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামিরা সবাই একই পরিবারের। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, লুৎতু ওরফে রুকন (৩০), রুকনের চাচাতো ভাই শরীফ (২২), শরীফের বাবা সোহরাব (৪৫), সোহরাবের স্ত্রী জোৎস্না (৪০), মুসলিমবিস্তারিত পড়ুন
ফেসবুকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ায় ছাত্রীর আত্মহত্যা!

ফেসবুকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ায় মাদারীপুরের শিবচরে লিপি আক্তার (১৭) নামের দশম শ্রেণির এক ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। এলাকাবাসী ও পারিবার সূত্র জানায়, শিবচরের উপজেলার কাদিরপুর গ্রামের জনৈক বখাটে যুবক মো. রনি বেপারীর সঙ্গে একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের দুবাই প্রবাসীর মেয়ে লিপি আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ছেলের পক্ষের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়ের পক্ষ। এরপর থেকেই বখাটে রনি বেপারী ফেসবুকে ‘নিঝুম রাতের নিলবিস্তারিত পড়ুন
মুখে কালো কাপড় বেঁধে ববি শিক্ষার্থীদের মৌন মিছিল

হামলাকারী মূল হোতাকে গ্রেফতারসহ তিন দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মৌন মিছিল বের করে। মিছিলটি বরিশাল-কুয়াকাটা মহাসড়কসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে জড়ো হয়। সেখানেই অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আন্দোলকারী শিক্ষার্থীদের অন্যতম নেতা রক্তিম হাসান অমিতসহ একাধিক শিক্ষার্থী জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরেবিস্তারিত পড়ুন
ফের সন্তানের মা হলেন কারিনা, দোয়া চাইলেন সাইফ

অবশেষে ৪ জনের পরিবার হয়ে উঠলেন বলিউডের তারকা জুটি সাইফ আলী খান এবং কারিনা কাপুর। আজ ২১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সন্তানের জনক-জননী হলেন তারা। কারিনা ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মা ও সন্তান দুজনেই ভালো রয়েছেন। পুত্র সন্তানের খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সাইফ আলি খান। শনিবার রাতে ভারতের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন কারিনা। এরপর সকাল হতেই তাদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দের সংবাদ ছড়িয়েবিস্তারিত পড়ুন
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে যেসব সুবিধা পাবেন

গত বছর থেকেই একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার আরও একটি ফিচার যুক্ত হচ্ছে। ডব্লিউএবিটাইনফো-র রিপোর্ট থেকে জানা যাচ্ছে, লগ আউট অপশন আনছে এই সংস্থা পাশাপাশি অ্যাকাউন্ট ডিলিটের অপশন বাতিল হতে চলেছে। আপাতত আইওএস-এর জন্য এই ফিচার আনতে চলেছে সংস্থা। হোয়াটসঅ্যাপ-এর বেটা ভার্সন, WhatsApp for iOS 2.21.30.16-তে এই নতুন ফিচার ও তার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। একের অধিক জিভাইজে এই অ্যাপ ব্যবহার করতে চাইলে লগবিস্তারিত পড়ুন
গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্র

শরীয়তপুরের নড়িয়ায় ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মাহবুব হোসেন অন্তু (১৯) নামের এক কলেজ ছাত্র। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মাহবুব হোসেন অন্তু (১৯) উপজেলার বৈশাখীপাড়া গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের ছোট ছেলে। তিনি নড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাহবুবের মুঠোফোনে তার বন্ধুরা ফোন দিচ্ছিলেন। তখন মাহবুব ফোন রিসিভ না করায় বন্ধুরা তারবিস্তারিত পড়ুন
এভার্টন ২২ বছর পর লিভারপুলকে হারালো

চ্যাম্পিয়ন হওয়ার পর একটি দলের এতটা বাজে অবস্থা কোনোভাবেই কাম্য নয় ভক্ত-সমর্থকদের। লিভারপুল গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর থেকেই যেন পুরোপুরি বদলে গেছে। পরাজয়ের বৃত্তেই বন্দী তারা। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ ম্যাচ হারলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। মার্সিসাইড ডার্বিতে শনিবার রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে এভার্টনের মুখোমুখি হয়েছিল লিভারপুল। অ্যানফিল্ডে সর্বশেষ ১৯৯৯ সালে লিভারপুলকে হারিয়েছিল এভার্টন। দীর্ঘ ২২ বছর পর এসে আবারও অল রেডদের হারাতে পারলো তারা। মঙ্গলবারবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ট্রলার ডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ এক

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়ায় কপোতাক্ষ নদে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত মরদেহটি উপজেলার বকচর গ্রামের ফজলুর রহমান সানার পুত্র শফিকুল ইসলামের। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন নৌ-সদস্যরা। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের বাবর আলী (৪৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়। এনিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনোবিস্তারিত পড়ুন
গাজীপুরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার দুই

গাজীপুরে স্বামীকে একটি কক্ষে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার সিরাজুলের ছেলে ফারুক হোসেন (৩৩) ও একই এলাকার নারায়ন চন্দ্র সরকারের ছেলে অপূর্ব কুমার দিপু (৩২)। মামলার বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফারুক ও তারসহযোগিরা ভিকটিমের ভাড়াবিস্তারিত পড়ুন

