বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্র

শরীয়তপুরের নড়িয়ায় ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মাহবুব হোসেন অন্তু (১৯) নামের এক কলেজ ছাত্র।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মাহবুব হোসেন অন্তু (১৯) উপজেলার বৈশাখীপাড়া গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের ছোট ছেলে। তিনি নড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাহবুবের মুঠোফোনে তার বন্ধুরা ফোন দিচ্ছিলেন। তখন মাহবুব ফোন রিসিভ না করায় বন্ধুরা তার বাড়িতে যায়। মাহবুবের থাকার ঘর বন্ধ পাওয়ায়, বাড়ির লোকজন একচালা টিনের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।

মাহবুবের বড় ভাই দুলাল ছৈয়াল বলেন, কী কারণে মাহবুব গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারি না। অল্প বয়সে ভাইটি মারা গেল।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে