Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মোবাইলে বাংলা এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠানোর খরচ অর্ধেক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইলে বাংলা এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠানোর খরচ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। গ্রামীণফোন ও টেলিটকের গ্রাহকরা শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকেই এই সুবিধা পাচ্ছেন। আর রবির গ্রাহকরা ১৫ মার্চ ও বাংলালিংকের গ্রাহকরা ৩১ মার্চ থেকে এই সুবিধার আওতায় আসবেন। শনিবার ঢাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মিলনায়তনে বিটিআরসি, অ্যামটব এবং মোবাইল অপারেটরদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার অর্ধেক খরচে বাংলা এসএমএস উদ্বোধন করেন।বিস্তারিত পড়ুন
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

আর মাত্র কয়েক ঘণ্টা পেরোলেই ফুলে ফুলে ভরে যাবে কেন্দ্রীয় শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। দেশজুড়ে পালিত হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বাঙালি জাতির গৌরবের ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভাষা আন্দোলনের ইতিহাস। ইংরেজদের দুরভিসন্ধিতে ভারত-পাকিস্তান ভাগের পর পূর্ব বাংলার ওপর পাকিস্তানিরা অন্যায়ভাবে অনেক কিছু চাপিয়ে দেয়। সর্বপ্রথম তারাবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মশা নিয়ন্ত্রণে ডিএনসিসিতে বিশেষ অভিযান শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের শহীদ ফজলে রাব্বী পার্কে এই অভিযানের উদ্বোধন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অভিযানটি। তবে শুক্রবার ও ২১ ফেব্রুয়ারি অভিযান বন্ধ থাকবে। অভিযান চলাকালে সর্বত্র মশার কীটনাশক ছিটানো হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বিভিন্ন ড্রেন ও জলাশয়েবিস্তারিত পড়ুন
৭ মার্চ সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

এখন থেকে ৭ মার্চ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে কূটনৈতিক মিশনে উড়বে বাংলাদেশের জাতীয় পতাকা। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’ সংশোধন করে ৭ মার্চকে পতাকা উত্তোলন দিবসের অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারির পর সোমবার (১৫ ফেব্রুয়ারি) তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। গত বছরের ৭ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চ দেয়া ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ট্রলারডুবে নিখোঁজ ৩ শ্রমিক

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১২ জনের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে স্রোতের মুখে পড়ে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। নিখোঁজ বাঁধ নির্মাণ শ্রমিকরা হলেন- বাবুর আলী, শফিকুল, আজিজ। তারা শ্রীউলা এলাকার বাসিন্দা। এছাড়া ট্রলারডুবির ঘটনায় আহত একজনকে জায়গির মহল হাসপাতালে পাঠানোবিস্তারিত পড়ুন
নাইকো দুর্নীতি : খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ২ মার্চ

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি ) মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি। এজন্য তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া আবারও সময়ের আবেদন করেন। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ আদালতের জজ শেখ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিনবিস্তারিত পড়ুন
আগুনে ৪ পরিবার সর্বস্ব হারাল

ঠাকুরগাঁওয়ের চাপাতি গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়েছে প্রায় ৫ লাখ টাকা। জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চাপাতি গ্রামের মকবুল হোসেনের খড়িঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডে মকবুল ও গিয়াসের কাঁচা বাড়ি এবং রঞ্জু ও হকের পাকা বাড়ি আগুনে পুড়ে যায়। এতে নগদ টাকা, হাঁস, মুরগি, ধান-চাল, কাপড় ও বাসনসহ সর্বস্ব ভস্মীভূত হয়।বিস্তারিত পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার করোনার কাছে হেরে গেলেন

দিয়েগো ম্যারাডোনার নন, মারিও কেম্পেসের সতীর্থ ছিলেন তিনি। ১৯৭৮ সালে আর্জেন্টিনা যখন প্রথম বিশ্বকাপ জয় করে, সেই দলের হয়ে খেলেছিলেন আর্জেন্টাইন ফুটবল গ্রেট লিওপোলডো লুক। ৭১ বছর বয়সে এসে জীবনের কাছে হার মানলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। চলে গেলেন না ফেরার দেশে। মূলতঃ করোনার কাছেই হেরেছেন সাবেক বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনই জানিয়েছে এ তথ্য। ম্যারাডোনার মৃত্যুর তিন মাস পর এলো লুকের মৃত্যুর খবর। করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালেবিস্তারিত পড়ুন
হাহাকার চালের জন্য

‘বাজারে চাউলের অনেক দাম, বাজার থেকে চাউল কিনে খাওয়ার মত ক্ষমতা আমাদের নেই। তাই ফজরের আযানের আগে পাঁচ কেজি চাউলের জন্য বাড়ি থেকে বের হয়ে চাউলের দোকানের সামনে বসে থাকি। কখনও চাউল পাই, আবার কখনও পাইনা’- কথাগুলো বলছিলেন চাল নিতে আসা সাজেদা খাতুন (৩২)। সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ফজরের আযানের আগে ওএমএসসের চাল নিতে আসেন তিনি। শুধু সাজেদা খাতুন নয়, রাকি বেগম, পলি বেগম, জামাল মিয়া, ফজলু মিয়াসহ শতাধিক অসহায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমিকে ৫৭ রানে হারিয়েছে স্বাগতিকরা। সোমবার (১৫ফেব্রুয়ারি) সকাল থেকে কলারোয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি। নির্ধারিত ৪০ ওভারের খেলায় ৮উইকেট হারিয়ে ২০৫ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। কলারোয়ার পক্ষে মুরাদ ৩৩, মাহি ২৪, ইনামুল ২৪ রান করেন। বোলিংয়ে সাতক্ষীরা পক্ষে রাজ ও গাজী ২ টি করে উইকেট লাভ করেন। সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ২০৬বিস্তারিত পড়ুন

