মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পুলিশ হতদরিদ্র দুই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিল

ইউসেপ ঘাসিটুলা স্কুলের সপ্তম ও দশম শ্রেণি পড়ুয়া হতদরিদ্র পরিবারের দুজন ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মানবিক দল। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এসএমপি কমিশনারের কার্যালয়ে তাদের হাতে এক বছরের মাসিক বেতন ও যাবতীয় ফিসসহ খরচের নগদ অর্থ হস্তান্তর করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-কমিশনার (ডিসি-সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউসেপ ঘাসিটুলা স্কুলের প্রধান শিক্ষিকা মেরিনা জাহান, শিক্ষিকা শাহিদা জামান, এসএমপিবিস্তারিত পড়ুন

তিন দফা দাবি আদায়ে বেকার নার্সদের অবস্থান ধর্মঘট

বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীনে প্যাসেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন না দেয়াসহ তিন দফা দাবি আদায়ে অবস্থান ধর্মঘট করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ)। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ভবনের কার্যালয়ে এ কর্মসূচি পালন করছেন তারা। এদিন বেলা ১১টা থেকে কয়েকশ’ নার্স ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থান নেন। এসময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচিবিস্তারিত পড়ুন

২০ হাজারে উন্নীত হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা

বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘সব মুক্তিযোদ্ধার ভাতা ২০ হাজার করে দেয়ার কথা বলেছি। তবে বীরশ্রেষ্ঠ ও বীরউত্তম ছাড়া, তাদের বিষয়টি ভিন্ন।’ একইভাবে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতাও এমন সমান একটা অঙ্কে ঠিকবিস্তারিত পড়ুন

মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবনা

রোগ-শোক কিংবা বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু; প্রতিনিয়তই কেউ না কেউ মরছে। তারপরও মানুষের মধ্যে মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই। নেই মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবনা। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারিমে মৃত্যু ও মৃত্যুর পরের জীবন নিয়ে দিয়েছেন চমৎকার বর্ণনা। আল্লাহ তাআলা বলেন- ‘প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর অবশ্যই কেয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে।বিস্তারিত পড়ুন

এনজিওর অফিসে ঝুলন্ত লাশ নারী কর্মীর

ভোলার বোরহানউদ্দিনে এনজিও কর্মী আইরিন আক্তারের (২৩) রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের পদক্ষেপ এনজিও অফিসের দ্বিতীয় তলার একটি রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আইরিন আক্তার বরিশাল জেলার আগৈলঝাড়ার ফুল গ্রামের আলী আকবর কবিরের মেয়ে। তিনি পদক্ষেপ নামে একটি এনজিওর কর্মী ছিলেন। পদক্ষেপ এনজিওর এরিয়া ম্যানেজার উত্তম কুমার জানান, প্রতিদিনের রোববার রাতে আইরিন আক্তার কাজ শেষে দ্বিতীয় তলায় তার রুমে যান। সকালে তিনিবিস্তারিত পড়ুন

তিস্তা চুক্তি না হওয়া দুঃখজনক: ভারতীয় হাইকমিশনার

তিস্তা চুক্তি না হওয়াটা একটা দুঃখজনক বাস্তবতা বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দোরাইস্বামী বলেন, তিস্তা নিয়ে আমরা রাজ্য সরকারের সাথে আলোচনা করে যাচ্ছি, তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না। সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, সীমান্তে সব হত্যায় বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে দুপক্ষকেই সচেষ্ট হতে হবে। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ নেপাল ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারেবিস্তারিত পড়ুন

যেসব উপায়ে জাহান্নাম থেকে মুক্তি মেলে

সফল ব্যক্তিদের পরিচয়: প্রতিটি প্রাণীই মরণশীল। তাই অন্য প্রাণীর মতো প্রতিটি মানুষও প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু দুনিয়ার এই ক্ষুদ্র জীবনে কে সফল আর কে ব্যর্থ—তা চূড়ান্ত হবে কিয়ামতের দিন। মহান আল্লাহ বলেন, ‘জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। শুধু কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফল। ’ (সুরা : আলে ইমরান, আয়াত :বিস্তারিত পড়ুন

বাসায় ফেরার পথে গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক

সাভারে বান্ধবীর বাসা থেকে ফেরার পথে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় রোববার সকালে আশুলিয়ার গাজীরচটে অভিযান চালিয়ে অভিযুক্ত৪ জনকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে ভুক্তভোগী গার্মেন্ট শ্রমিক আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আটকরা হলেন- আশুলিয়ার গাজীরচট দরগারপাড় এলাকার মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও মো.বিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর আজ ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের রোববার সকালে এ তথ্য জানিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে ৩০ জানুয়ারি উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কামারবায়সা ভলিবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোনা

সাতক্ষীরার কামারবায়সায় ভলিবল টুর্নামেন্টে সাতক্ষীরার ছয়ঘরিয়ার ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরার ঘোনা ভলিবল দল। শনিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরার বাশদহ ইউনিয়নের কামারবায়সায় ৮দলীয় দিনভর ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কামারবায়সা যুব সংঘ আয়োজিত প্রথম খেলায় কাকডাঙ্গা ভলিবল দলকে হারিয়ে জয়লাভ করে ছয়ঘরিয়া। দ্বিতীয় খেলায় কলারোয়া ভলিবল দলকে ২৫-১৩ ও ২৫-১৯পয়েন্টে হারিয়ে জয়লাভ করে সাতক্ষীরা ভলিবল দল। ৩য় খেলায় কামারবায়সা ভলিবল দলকে ২৫-১১ ও ২৫-১১পয়েন্টে হারিয়ে জয়লাভ করে ঘোনা ভলিবল দল। ৪র্থবিস্তারিত পড়ুন