শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাসায় ফেরার পথে গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক

সাভারে বান্ধবীর বাসা থেকে ফেরার পথে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রোববার সকালে আশুলিয়ার গাজীরচটে অভিযান চালিয়ে অভিযুক্ত৪ জনকে আটক করা হয়।

এর আগে শনিবার রাতে ভুক্তভোগী গার্মেন্ট শ্রমিক আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আটকরা হলেন- আশুলিয়ার গাজীরচট দরগারপাড় এলাকার মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও মো. আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবু বক্কর ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।

পুলিশ জানায়, গত বুধবার রাতে আশুলিয়ার গাজিরচট এলাকায় বান্ধবীর বাসা থেকে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন ভুক্তভোগী ওই নারী শ্রমিক। পথে দুই পুরুষ সহকর্মীর সাথে কথা বলছিলেন তিনি।

এ সময় অভিযুক্ত চার জন ওই নারীর দুই সহকর্মীকে তাড়িয়ে দেন। পরে ওই নারী শ্রমিককে জোরপূর্বক তারা স্থানীয় সাইফুলের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা। এ ঘটনার পর শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে রোববার ভোরে চার জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের শেষে দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে। একই সাথে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী