মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নার্সকে যৌন হয়রানির ঘটনায় ৪ কর্মকর্তাকে শোকজ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসকের হাতে একজন সিনিয়র স্টাফ নার্স যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর কাছে এই প্রতিবেদন জমা দেয়া হয়। বিষয়টি স্বীকার করেছেন তদন্ত কমিটির প্রধান ডা. হাবিবুল্লাহ সরকার। তবে প্রতিবেদনে কি বলা হয়েছে তা তিনি গণমাধ্যমকে জানাননি। রামেক সূত্র থেকে জানা গেছে, নার্সের যৌন হয়রানির ঘটনা নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের কাছেবিস্তারিত পড়ুন

পরকীয়া প্রেম: প্রেমিককে কেটে ৫ খণ্ড করল প্রেমিকা

মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ৫০ বছর বয়সী এক পরকীয়া প্রেমিকার হাতে রাজধানীতে খুন হয়েছেন এক যুবক। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সায়েদাবাদের কে এম দাস লেনের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় সজীবের খণ্ড খণ্ড মরদেহ। এ ঘটনায় আটক করা হয়েছে প্রেমিকা শাহনাজকে। প্রতিবেশীরা বলছেন, ৫ থেকে ৬ বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে সায়েদাবাদের কে এম দাস লেনের ৬ তলা ভবনের চতুর্থ তলায় বাস করে আসছিলেন ৫০ বছর বয়সী শাহনাজ ও বাসেরবিস্তারিত পড়ুন

বগুড়ায় চলছে বউ মেলা, যেতে পারবেন না জামাই’রা

বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহের জামাই মেলার পর বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বসেছে বউ মেলা। এলাকার নতুন বউসহ নারী-শিশু দলে দলে আসছেন এ মেলায়। দোকানি ছাড়া কোন পুরুষ মানুষকে ঢুকতে দেওয়া হয় না মেলা চত্বরে। এ কারণে স্বাচ্ছন্দ্যে নিজের পছন্দ মত জিনিস কিনতে পারছেন নারীরা। মেলা উপলক্ষে এলাকায় চলে নানা আনন্দ উৎসব। বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ মেলার পর মহিষাবান ত্রিমোহনীতে এ বউ মেলায় হরেক খেলনা ও পণ্যের পসরা সাজিয়ে মেলায় দৃষ্টি আকর্ষণ করছেনবিস্তারিত পড়ুন

স্বামীকে ভালো কাজে আগ্রহী করতে স্ত্রীর করণীয়

নেকের কাজে উৎসাহ যোগাতে স্বামীর জন্য নেককার স্ত্রীর বিকল্প নেই। একজন স্ত্রী চাইলে তাঁর স্বামীকে কল্যাণের দিকে ধাবিত করতে পারে। নেককার স্ত্রীর অন্যতম গুণ এটি। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটি ঘোষণা করেছেন। কিন্তু কীভাবে তা সম্ভব? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘বিয়ের জন্য দ্বীনদার/ধার্মিক মেয়েকে পছন্দ করা মোস্তাহাব।’ (মুসলিম) ‘আল্লাহ যাকে পুণ্যময়ী স্ত্রী দান করেছেন, তাকে তার অর্ধেক দ্বীনে সাহায্য করেছেন।’ বলে উল্লেখ করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহুবিস্তারিত পড়ুন

টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভ্যাকসিন গ্রহণে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে আনসার-ভিডিপির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪১তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন, আমরা করোনাভাইরাস মোকাবিলা করছি। প্রতিটি মানুষ যেন করোনা ভ্যাকসিন নেয়, সেটা নিশ্চিত করতে হবে। অনেকে ভয় পায়, সুঁই ফোটাতেও ভয় পায়। সে ক্ষেত্রে আপনারা গ্রামের মানুষকে উদ্বুদ্ধবিস্তারিত পড়ুন

সেমিতে বার্সাকে হতাশায় ডুবাল সেভিয়া

দারুণ জয়ে কোপা দেল রে’র ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল সেভিয়া। বুধবার রাতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ঘরের মাঠে তারা বার্সেলোনার বিপক্ষে পেয়েছে ২-০ গোলের সহজ জয়। সেভিয়া ডিফেন্ডার হুলেস কুন্দে একক নৈপুণ্যে দুর্দান্ত এক গোল করার পর সাবেক ক্লাবের বিপক্ষে ব্যবধান ২-০ করেন ইভান রাকিতিচ। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে সেভিয়া। ফরাসি সেন্টার ব্যাক কুন্দে ম্যাচের ২৫ মিনিটে সেভিয়াকে এগিয়ে নেন। নিজেদের এলাকা থেকে সতীর্থের সঙ্গে ওয়ান-টু করতেবিস্তারিত পড়ুন

সাঈদীর আয়কর ফাঁকির মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে আগামী ১৫ মার্চ ধার্য করেছেন আদালত। গত ৬ জানুয়ারি মামলায় প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণ শুরু হলে অসমাপ্ত অবস্থায় তা বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত মুলতবি করেছিলেন আদালত। মামলার সাক্ষী অসুস্থ থাকায় আজ এ বিষয়ে শুনানি না করে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সিরিজ বোমা হামলা মামলার ১৪ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

সাতক্ষীরায় ২০০৫ সালের ১৭ আগষ্টের সিরিজ বোমা হামলা মামলার রায়ে ৮ আসামীকে ১৩ বছর করে সাজা দিয়েছেন আদালত। এ মামলায় আরও ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন ১ জন আসামী। কঠোর নিরাপত্তা ও পিনপতন নীরবতার মধ্যে জনাকীর্ণ আদালতে দীর্ঘ সাড়ে ১৫ বছর পর এই রায় ঘোষনা করা হল। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম বুধবার এই রায় ঘোষনা করেন। রাষ্ট্রপক্ষে এই মামলাবিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে পূত্রবধূকে হত্যার পর ধামাচাপা, চারদিন পর মরদেহ উত্তোলন

লক্ষ্মীপুরে দাফনের চারদিন পর কবর থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে আদালতের নির্দেশনায় লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের শশুর বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপা মনি দেবী, চন্দ্রগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন ও মামলার তদন্তকারী কর্মকমর্তা এসআই মজিবুর রহমান উপস্থিত ছিলেন। সুমাইয়া সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজিবিস্তারিত পড়ুন

জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা উল্লেখ করে মুক্তিযুদ্ধে অবদানের এ খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সকল রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও থাকবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর স্কাউট ভবনে কাউন্সিলের দিনব্যাপী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে বঙ্গবন্ধুর চার খুনির বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এখন বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে জামুকা। এর পর মন্ত্রণালয় গেজেটবিস্তারিত পড়ুন