মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা ভাতা ডিজিটালি বিতরণের উদ্বোধন

আগামী ১৫ ফেব্রুয়ারি ইলেকট্রনিক জি-টু-পি (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সোমবার (৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) (ওয়েব লিংকের mis.molwa.gov.bd) ভিত্তিতে জানুয়ারি মাসের বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা ইলেকট্রনিক জি-টু-পি পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরিবিস্তারিত পড়ুন

ভারতের চার বছরের অপরাজিত যাত্রা থামাল ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার মাটিতে ম্যাচের পঞ্চমদিনে ৩২৮ রানের লক্ষ্য তাড়া করে জেতার সুখস্মৃতি ছিল ভারতীয় ক্রিকেট দলের সঙ্গী। ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪২০ রানের বিশাল লক্ষ্য দেখেও আশা হারায়নি তারা। কিন্তু শেষপর্যন্ত আর কাজে লাগেনি অসিদের মাটিতে ৩২৮ রান তাড়া করে জেতার সেই অনুপ্রেরণা। ৩৮ বছর বয়সী পেসার জেমস অ্যান্ডারসন ও বাঁহাতি স্পিনার জ্যাক লিচের জাদুকরী স্পিনে ভারত অলআউট হয়ে গেছে মাত্র ১৯২ রানে। ইংল্যান্ড পেয়েছে ২২৭ রানের বিশাল ব্যবধানে জয়। শ্রীলঙ্কাকেবিস্তারিত পড়ুন

বলিউডে চমক : জুটি বাঁধছেন টাইগার শ্রফ ও সারা আলি খান

সিনেমায় নতুন জুটি বরাবরই বাড়তি আকর্ষণ নিয়ে আসে। অনেক সময় ভক্তদের করতালিতে সেই নব্য জুটিগুলোই চলে যায় সেরাদের কাতারে। আবার এর বিপরীত উদাহারনও বিদ্যমান। অনেক কাঠখড় পুড়িয়েও সাফল্যের মুখ দেখে না অনেক জুটি। তবে বলিউড জমজমাট এক জুটিকেই পেয়েছে নতুন প্রজন্মের সিনেমায়। বলা হচ্ছে ভবিষ্যতে এই জুটি বেশ শক্ত অবস্থানই করে নেবে। তারা হলেন টাইগার শ্রফ ও সারা আলি খান। তারা জুটি বাঁধতে চলেছেন ‘বাঘি ৪’ সিনেমায়। এই খবরটি বেশ চমকেরবিস্তারিত পড়ুন

নিজেদের মধ্যে পুনরায় ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালু ইরান-উ. কোরিয়ার

২০২০ সালে দীর্ঘ মাত্রার ক্ষেপণাস্ত্র উন্নয়নের কাজে নিজেদের মধ্যে পুনরায় সহযোগিতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের দুই শত্রু দেশ ইরান এবং উত্তর কোরিয়া। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো ছাড়াও উত্তর কোরিয়া গত বছর থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পারমাণবিক ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বার্ষিক ওই প্রতিবেদনটি জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি স্বতন্ত্র প্যানেলের সদস্যরা তৈরি করেছেন। এটি গত সোমবার নিরাপত্তা পরিষদেবিস্তারিত পড়ুন

স্কুল খুললেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এমন কথা জানান তিনি। মহাপরিচালক বলেন, ‘করোনা পরিস্থিতি ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে নিয়োগ পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এ অবস্থাতেও নিয়োগ সংক্রান্ত টেকনিক্যাল কাজ আমরা এগিয়ে রেখেছি। ইতোমধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শেষ। পরীক্ষার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)বিস্তারিত পড়ুন

আইসিসির নতুন চালু করা পুরস্কার প্রথম পেলেন পান্ত

জো রুটের একের পর এক সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরির পরও প্রথমবারের মত চালু করা আইসিসি’র প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ভারতের রিশাভ পান্ত। সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে এমনই ঘোষণা দেয়া হলো। আইসিসি’র পক্ষ থেকে জানুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটারকে অভিনন্দন জানানো হয়। এবারই প্রথম এ ধরনের পুরস্কারের আয়োজন করছে আইসিসি। বিশেষ করে ক্রিকেটারদের মধ্যে অনুপ্রেরণা তৈরির লক্ষ্যেই নতুন করে এই পুরস্কারটির ঘোষণা দেয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটেবিস্তারিত পড়ুন

শ্রেষ্ঠত্বের বিচারে মেসির কাছে হেরে গেলেন রোনালদো

সাম্প্রতিক সময়ে অনেকগুলো ক্ষেত্রেই লিওনেল মেসিকে পেছনে রেখে এগিয়ে চলেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে, এবার শ্রেষ্ঠত্বের বিচারে মেসির কাছে হেরে গেলেন রোনালদো। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএস) গত এক দশকের সেরা ফুটবলার নির্বাচন করেছে। যেখানে রোনালদোকে পেছনে পেলে সেরা হলেন মেসিই। দশক সেরার প্রতিযোগিতা হয়েছে মূলত মেসি এবং রোনালদোর মধ্যেই। যেখানে নানা পরিসংখ্যান এবং সাফল্যের বিবেচনায় আইএফএফএস মেসিকেই সেরার স্থানে রেখেছে। রোনালদো হলেন দ্বিতীয়। এরপরই তৃতীয়বিস্তারিত পড়ুন

স্বামীর সহায়তায় ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে এক পোশাক কর্মীকে (১৯) স্বামীর সহায়তায় বাসের ভেতর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক হোসেনকে (৩০) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ফারুক কিশোরগঞ্জ সদর থানার হযরতনগর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বদর স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিককে বহনকারী গাড়িচালক। দ্বিতীয় অভিযুক্ত ভিকটিমের স্বামী সোহেল রানা পলাতক। সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গোসবি গ্রামের আব্দুল মতিনের ছেলে। মামলার বিবরণ ও ভিকটিমের সঙ্গে কথা বলেবিস্তারিত পড়ুন

দুই ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক জেল হাজতে

মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদরাসার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে কাউছার আহমেদ নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠান। ভুক্তভোগী দুই শিক্ষার্থী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। অভিযুক্ত কাউছারের বাড়ি পটুয়াখালী জেলায়। দুই মাস আগে সিংগাইর উপজেলার বায়রা এলাকায় ওই মাদরাসায় শিক্ষক হিসাবে যোগ দেন তিনি। পুলিশ ও ভুক্তভোগী এক ছাত্রের অভিভাবক সূত্রে জানা গেছে, তার ছেলে ওই আবাসিক মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই স্কুল ছাত্র

কলারোয়ার সোমবার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে বাজারে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির দুই ছাত্র। তাদের একজন বড় খোরদো গ্রামের ইনতাজুল ইসলামের ছেলে পারভেজ (১৪) অপরজন একই গ্রামের আব্দুল আলীমের ছেলে হোসাইন (১৪)। বাড়ি থেকে খোরদো বাজারে আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খেজুর গাছের সাথে ধাক্কা খেয়ে ধানক্ষেতে পড়ে যায় তারা। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা ধানক্ষেত থেকেবিস্তারিত পড়ুন