শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বলিউডে চমক : জুটি বাঁধছেন টাইগার শ্রফ ও সারা আলি খান

সিনেমায় নতুন জুটি বরাবরই বাড়তি আকর্ষণ নিয়ে আসে। অনেক সময় ভক্তদের করতালিতে সেই নব্য জুটিগুলোই চলে যায় সেরাদের কাতারে। আবার এর বিপরীত উদাহারনও বিদ্যমান। অনেক কাঠখড় পুড়িয়েও সাফল্যের মুখ দেখে না অনেক জুটি।

তবে বলিউড জমজমাট এক জুটিকেই পেয়েছে নতুন প্রজন্মের সিনেমায়। বলা হচ্ছে ভবিষ্যতে এই জুটি বেশ শক্ত অবস্থানই করে নেবে। তারা হলেন টাইগার শ্রফ ও সারা আলি খান।

তারা জুটি বাঁধতে চলেছেন ‘বাঘি ৪’ সিনেমায়। এই খবরটি বেশ চমকের সৃষ্টি করেছে হিন্দি সিনেমাপ্রেমীদের মধ্যে।

সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা ‘হিরোপন্থি টু’ সিনেমার জন্য অনেক আগে থেকেই কথা পাকা করে রেখেছিলেন সারার সঙ্গে। তবে শেষমেশ দক্ষিণের তারা সুতারিয়ার কাছে জায়গা হারাতে হয় সারাকে।

তাই ‘হিরোপন্থি টু’- তে সুযোগ দিতে না পেরে সাজিদ সারাকে বেছে নিলেন বিগ বাজেটের ‘বাঘি ৪’ সিনেমায়। সেখানে তিনি টাইগারের নায়িকা হিসেবে থাকবেন বলেই খবর ফিল্মফেয়ারের।

বলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘বাঘি’। এর তিনটি কিস্তি মুক্তি পেয়েছে। তিনটিই বেশ দর্শকপ্রিয় হয়েছে। সবগুলো কিস্তিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফের পুত্র টাইগার। তার বিপরীতে ‘বাঘি ওয়ান’ এবং ‘থ্রি’-তে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর আর ‘বাঘি টু’-তে ছিলেন দিশা পাটানি।

এবার নতুন কিস্তিতে পরিচালক দর্শককে চমক দিতে টাইগারের সঙ্গে হাজির করছেন সারা আলি খানকে।

প্রসঙ্গত, চলতি বছর ‘হিরোপন্থি টু’সহ বেশ কিছু সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন টাইগার শ্রফ। এ সিনেমার কাজ শেষ হওয়ার পরই ‘বাঘি ৪’-র শুটিং শুরু করার কথা রয়েছে পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী