Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা প্রেসক্লাবের খসড়া সদস্য তালিকা: বাদ পড়লেন ১৪, যুক্ত হলেন ৪৮, পুলিশ সুপারের তালিকায় স্থান পায়নি যারা

গত ৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা প্রেসক্লাবের খসড়া সদস্য তালিকা প্রকাশ করেছেন পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ কমিটি। এই তালিকায় স্থান পাননি সাতক্ষীরা প্রেসক্লাবের সবচেয়ে প্রবীন সদস্য, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার, সাতক্ষীরার সাংবাদিকতার ‘গুরু’ নামে পরিচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি (যিনি ১৯৭৩ সাল থেকে সাংবাদিকতার সাথে যুক্ত), সাতক্ষীরা প্রেসক্লাবের সাত বারের নির্বাচিত সাধারণ সম্পাদক দৈনিক দিনকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল বারি, বর্তমান কার্যকরী কমিটির অর্থ সম্পাদক দৈনিক কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফবিস্তারিত পড়ুন
পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই ৫০ ওয়াক্তের সাওয়াব

প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া আবশ্যক। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। পরে তা পাঁচ ওয়াক্তে এসে স্থির হয়। হাদিসের বর্ণনায় এমনটিই প্রমাণিত, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য পঞ্চাশ ওয়াক্তের সাওয়াবই মিলবে। আল্লাহ তাআলার কোনো কথা বা ওয়াদার পরিবর্তন হয় না। তিনি বান্দাকে পাঁচ ওয়াক্ত আদায়ের মাধ্যমে ৫০ ওয়াক্তের সাওয়াব দেবেন। হাদিসে এসেছে- হজরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মেরাজের রাতে প্রিয় নবিবিস্তারিত পড়ুন
টিকা নিলেও মাস্ক ব্যবহার, হাত ধোয়া চলবে: প্রধানমন্ত্রী

বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং কিছুক্ষণ পর পর হাত পরিষ্কার করা অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মাস্কটা ব্যবহার করতে হবে। মাস্কপরা, হাতধোয়া অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছেন তাদেরও। এটা মনে করলে হবে না যে, আমি টিকা নিয়েছি তাই একদম নিরাপদ। সবাইকে সাবধানে থাকতে হবে।’ সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্বকালে সভার প্রারম্ভিক আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিবিস্তারিত পড়ুন
“সাতক্ষীরার নলতা শরীফে ৫৭ তম বার্ষিক ওরছ শরীফ ৯ ফেব্রুয়ারি শুরু”

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা ও সমাজ সংস্কারক, প্রখ্যাত সাহিত্যিক, দার্শনিক, সমাজসেবক, আত্মাধিক সাধক, জ্ঞান তাপস, মুসলিম রেঁনেসার অগ্রদূত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিস্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, পীরে কামেল সুলতানুলবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব

ময়মনসিংহে মোকসেদ (২৫) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে পুলিশের একটি শার্ট, একটি প্যান্ট, দুটি ক্যাপ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ক্যাপ, একটি অ্যালার্ম হর্ন, একটি মোবাইল, নগদ টাকা, পুলিশের এক জোড়া জুতা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শম্ভুগঞ্জ ব্রিজ মোড়ের পশ্চিম পাশে জয়বাংলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়বিস্তারিত পড়ুন
বদলি নেমে মেসির গোল, বার্সার নাটকীয় জয়

লা লিগায় নাটকীয় এক জয় পেয়েছে বার্সেলোনা। পিছিয়ে পড়া দলকে বদলি নেমে লড়াইয়ে ফেরান লিওনেল মেসি। এরপর আত্মঘাতী গোলের সুবাদে এগিয়েও গিয়েছিল বার্সা। কিন্তু ঘুরে দাঁড়িয়ে তাদের ফের অস্বস্তিতে ফেলে দেয় রিয়াল বেতিস। ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের শেষ মুহূর্তের গোলে অবশেষে হাঁফ ছেড়ে বাঁচে রোনাল্ড কোম্যানের দল। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগায় নাটকীয়তায় ঠাসা এক ম্যাচে ৩-২ গোলের জয়ে শেষ হাসি হেসেছে মেসির বার্সেলোনা। ম্যাচের শুরু থেকে বল দখলে পিছিয়ে থাকলেও বার্সাকেবিস্তারিত পড়ুন
চাষিরা সবজির ন্যায্য দাম পাচ্ছেন না

সবজি এলাকা হিসেবে খ্যাত উত্তরের জেলা নওগাঁ। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এখানকার সবজি। কিন্তু এবার সবজির উৎপাদন যথেষ্ট হলেও ন্যায্য দাম পাচ্ছে না চাষিরা। লাভের একটি অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্ত্বভোগীদের পকেটে। এ জেলার সদর উপজেলা, বদলগাছী, মহাদেবপুর ও মান্দারের কিছু অংশে সবজির আবাদ হয়ে থাকে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রমতে, এ বছর প্রায় ১৫ হাজার ৬০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। সবজি একটি পচনশীল দ্রব্য। সবজিগুলোবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা চারটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে ইটভাটা চারটি উচ্ছেদ করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্ত যৌথভাবে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম মহানগর পরিচালক নুরুল্লাহ নূরী ও র্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার। উচ্ছেদকৃত ইটভাটাগুলোবিস্তারিত পড়ুন
মিয়ানমারে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত

গেরুয়া রঙের পোশাক পরা ভিক্ষুদের নেতৃত্বে মিয়ানমারের সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ও অং সান সু চির মুক্তির দাবিতে তারা আন্দোলন করছেন। খবর আল জাজিরার। সোমবার হাজার হাজার লোক ইয়াঙ্গুনের রাস্তায় জড়ো হয়েছেন। ‘স্বৈরাচারকে না বলো’ ও ‘আমরা গণতন্ত্র চাই’ লেখা খচিত ব্যানার হাতে তারা প্রতিবাদ করছেন। সু চির দল এনএলডির লাল ব্যানারের পাশাপাশি বিভিন্ন রঙের বৌদ্ধ পতাকা তারা সঙ্গে নিয়েছেন। একটি ব্যানারেবিস্তারিত পড়ুন
করোনা নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া

করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া। রোববার দেশটির ফেলডা ইনাস উতারায় মরিচের একটি পাইলট প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটিই বলেছেন উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মোহাম্মদ খায়রুদ্দীন আমান রাজালী। তিনি বলেছেন, সরকার কোভিড-১৯ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণকারী সংস্থাগুলির আবাসন সরবরাহের সক্ষমতাও মূল্যায়ন করছে। যাতে করে বিদেশি কর্মীনির্ভর যে কয়টি সেক্টর রয়েছে তাতে কোনও প্রাদুর্ভাব না ঘটে তা নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চলছে। এটি সফল হলেবিস্তারিত পড়ুন

