Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রীর ১২ বছরের সংস্কার-উন্নয়ন নিয়ে আসছে বই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বছরের দেশ পরিচালনায় গ্রহণ করা সংস্কার ও উন্নয়ন প্রকল্প এবং তার প্রভাব নিয়ে একটি বই বের করতে কমিটি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। বইটির দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস)। বৈশাখের আগেই বাংলায় বইটি প্রকাশ করার নির্দেশনা দেয়া হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যপত্রে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর ১২ বছর দেশ পরিচালনায় দেশের ব্যাপক সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবংবিস্তারিত পড়ুন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার সকালে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। সেইসঙ্গে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। জানা যায়, দেশটির স্থানীয় সময় সকাল ৮ টা ৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ০০০৩ টা) বিকল অঞ্চলের মসবাত দ্বীপের ৬৮ কিলোমিটার দক্ষিণপূর্বে এ ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসেরবিস্তারিত পড়ুন
সারাদেশে চলছে টিকাদান কর্মসূচি

আতঙ্কের মধ্য দিয়ে মহামারির প্রায় এক বছর পার করার পর দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়। এরপর আজ (৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান কর্মসূচি। দিনের শুরুতেই রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিচ্ছেন সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সারাদেশের মোট ১ হাজার ৫টি হাসপাতালে চলছে এই কর্মসূচি। রোববার বেলা সাড়ে ১১টায় শেখ রাসেলবিস্তারিত পড়ুন
না ফেরার দেশে নির্মাতা মনোয়ার খোকন

ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক মনোয়ার খোকন। তিনি ‘স্বামী কেন আসামী’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা তৈরি করেছেন। আজ ৭ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম রানা। তিনি জানান, দীর্ঘদিন ধরেই কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন মনোয়ার খোকন। এ চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। শোক জানিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। ৯০বিস্তারিত পড়ুন
ব্যাংকারের স্ত্রী ছোট্ট নিশিকে তিন বছর ধরে খুন্তির ছ্যাঁকা দিতেন

ময়মনসিংহে গৃহকর্মী শিশুকে নির্যাতনের পর তার বাবার কাছে রেখে যাওয়ার সময় স্ত্রীসহ এক ব্যাংকারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটকরা হলেন, মিজানুর রহমান ও তার স্ত্রী মুন্নী। মিজানুর রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করেন বলে জানা গেছে। নির্যাতিত গৃহকর্মী নিশি (১০) জেলার নান্দাইল উপজেলার রাজবাড়ি গ্রামের প্রতিবন্ধী মুজিবুর রহমানের মেয়ে। এ ঘটনায় শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে ভিক্টিম শিশুর বাবা মুজিবুর রহমান বাদী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। এরবিস্তারিত পড়ুন
নিষিদ্ধ পেন্টাডলসহ আটক ইউপি সদস্য ও তার সহযোগী

নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেটসহ জয়পুরহাটে আব্দুল মতিন (৪০) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তহিদুল ইসলাম জনি (৩০) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। তাদের কাছ থেকে ৭০০ পিস পেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পাকারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।বিস্তারিত পড়ুন
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে রঙমিস্ত্রির প্রাণ গেল

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে রাশেদ (২৮) নামে এক রঙমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কারওয়ানবাজার ও সাতরাস্তার মাঝামাঝি এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। নিহত রাশেদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নাজির আহাম্মেদের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরে বসবাস করেন। রাশেদের দুই সন্তান রয়েছে। নিহতের বোন নইমাবিস্তারিত পড়ুন
গাজীপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩

গাজীপুরের কালিয়াকৈরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারা হলেন, কালিয়াকৈর উপজেলার কাথাচুড়া এলাকার আবদুস সবুরের ছেলে শরিফ (২৮), একই এলাকার রামচন্দ্রপুর এলাকার ইব্রাহিম খলিলের ছেলে রাশেদুল ইসলাম (২২) এবং কড়ইতলী এলাকার আবদুল করিমের ছেলে রুবেল হাসান (২১)। পুলিশ ও ভিকটিমের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বখাটে শরিফ মোবাইলেবিস্তারিত পড়ুন
প্রধান বিচারপতি রোববার করোনার টিকা নেবেন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কার্যক্রম শুরুর দিন রোববার (৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের টিকা গ্রহণ করবেন। এদিন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেবেন তিনি। শনিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান। পরে এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, আগামীকাল রোববার দুপুরের দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রধান বিচারপতি টিকা গ্রহণ করবেন। এদিকে, কার্যক্রমের প্রথম দিনবিস্তারিত পড়ুন
শ্বশুরের কিল-ঘুষিতে মারা গেলেন ঘরজামাই

গাইবান্ধায় আনছার আলী (৪৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, শ্বশুর চান মিয়ার কিল-ঘুষিতে মারা গেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় বাবাকে আসামি করে মামলা করেছেন ওই নিহতের স্ত্রী। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রংপুরের পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে আনছার আলী। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ি থানারবিস্তারিত পড়ুন

