রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্বশুরের কিল-ঘুষিতে মারা গেলেন ঘরজামাই

গাইবান্ধায় আনছার আলী (৪৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, শ্বশুর চান মিয়ার কিল-ঘুষিতে মারা গেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় বাবাকে আসামি করে মামলা করেছেন ওই নিহতের স্ত্রী। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রংপুরের পীরগঞ্জ উপজেলার ষোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে আনছার আলী। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ি থানারবিস্তারিত পড়ুন

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ৩০ শতাংশ কোটার দাবিতে আবারও মাঠে নামবে

সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’। আগামী ২৩ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঢাকা বিভাগীয় সম্মেলনে এসব কথা জানানো হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবু। সভাপতিত্ব করেন ঢাকাবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু হলো

চট্টগ্রাম থেকে পটিয়া ও দোহাজারী রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) ট্রেনগুলোর উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এদিন বেলা সাড়ে ১১টায় দোহাজারী রেল স্টেশনে থেকে চট্টগ্রাম-দোহাজারী ও সাড়ে ১২টায় চট্টগ্রাম-পটিয়া-চট্টগ্রাম রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন করেন তিনি। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত জানান, ডেমো ট্রেনটি সকালে চট্টগ্রাম-পটিয়া রুটে এবং বিকেলে চট্টগ্রাম-দোহাজারী রুটে যাতায়াত করবে। এটি চট্টগ্রাম থেকে ভোর সাড়ে ৫টায় ছেড়ে পটিয়ায় পৌঁছাবে সকাল ৬টাবিস্তারিত পড়ুন

ডাকাত ধরতে গিয়ে যুবকের প্রাণ গেল ছুরিকাঘাতে

খুলনার তেরখাদা উপজেলার আড়ফাঙ্গাসিয়া এলাকায় ডাকাত দলের আক্রমণে জামাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন তিনি। শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত জামাল শেখ স্থানীয় আড়ফাঙ্গাসিয়া গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে তেরখাদার আড়ফাঙ্গাসিয়া গ্রামের স্কুলশিক্ষক মো. আব্দুল্লাহর বাড়িতে ডাকাত দল হানা দেয়। পরিবারের সদস্যদেরবিস্তারিত পড়ুন

বিএনপির প্রতিবাদ সমাবেশ সোমবার সারাদেশে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাবন্দীর তৃতীয় বার্ষিকী উপলক্ষে আগামী সোমবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। রিজভী দাবি করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দীর তিন বছর পূর্ণ হবে ৮ ফেব্রুয়ারি। দেশনেত্রীকে কারাবন্দী রাখার প্রতিবাদে ওইদিন ঢাকাবিস্তারিত পড়ুন

বৃষ্টি হতে পারে তিন দিন

শ্রীমঙ্গল, পঞ্চগড়, কুঁড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টা বা আগামী ৩ দিনে দেশের পশ্চিমাংশে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকালবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হবে

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ও ভারত দুই বন্ধুপ্রতিম দেশের মৈত্রীর বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদান চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের প্রায় এক কোটি মানুষকে ভারত যেমন আশ্রয়-খাদ্য-রসদসহ সবরকম সহায়তা দিয়েছে, তেমনি হাজার হাজার ভারতীয় সৈন্য এদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। সে কারণে আমাদের দু’দেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা। করোনাভাইরাসজনিত বৈশ্বিক মহামারি মোকাবিলাতেও ভারতের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন

পাঁচদিনের রিমান্ডে নেহা

রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় আসামি ফারজানা জামান নেহারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার দুপুরে নেহাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তখন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে নেহাকে গ্রেফতার করা হয়। নিহত শিক্ষার্থীর বাবার করাবিস্তারিত পড়ুন

বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র :ওবায়দুল কাদের

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশের কর্মসূচি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি বা ইস্যু নেই যে বিএনপিকে আন্দোলন করতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে দেশের বিরাজমান স্থিতিশীল পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপপ্রয়াস আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

বাংলাদেশে মুরগির মাংসের বাজারে পরিবর্তন আসছে যেসব কারণে

বাংলাদেশের বাজারে খুব দ্রুতই এমন একটি মুরগির চাহিদা বাড়ছে অনেক ভোক্তার কাছে, যা পাকিস্তানি কক হিসেবে পরিচিত। পোলট্রি শিল্পের সঙ্গে জড়িতরা অবশ্য এটিকে চিহ্নিত করেন সোনালি মুরগি নামে, যেটি মাংসের বাজারের একটি উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে দখল করেছে এবং প্রতিযোগিতায় ব্রয়লার মুরগির বেশ কাছে চলে এসেছে। পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ মহসীন মনে করেন যে, দুই কারণে বাংলাদেশে মুরগির মাংসের বাজারে এই পরিবর্তনটি ঘটছে। তিনি বলেন, মাংসেরবিস্তারিত পড়ুন