রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘জনস্বার্থে’ ভারত ৪ বছরে ৪০০ বার ইন্টারনেট বন্ধ করেছে

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা যখন বাতিল করা হয় তখন ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। সেটিই ছিল বিশ্বের মধ্যে দীর্ঘকালীন ইন্টারনেট শাটডাউন। একাধিক ইন্টারনেট লকডাউন দিয়ে শুরু হয়েছে ২০২১। শুধু গত এক মাসেই ভারত ৭টি ইন্টারনেট লকডাউন দেখেছে। তার মধ্যে ৫টিই হরিয়ানা ও দিল্লি বর্ডারে কৃষক প্রতিবাদের এলাকায়। প্রতিবাদের স্থানে ইন্টারনেট পরিষেবা এভাবে বন্ধ করে দেওয়া নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীদলগুলো। দেশটিতে বিদেশ থেকেও এসেছে প্রতিবাদ। হরিয়ানার ঝাজির, সোনিপতবিস্তারিত পড়ুন

গলায় ফাঁস বান্ধবীর বাসায়, আনসার দলের খেলোয়াড়ের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বাসায় গলায় ফাঁস নেন কামরুল ইসলাম (২৪) নামে আনসার দলের এক খেলোয়াড়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে, সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কামরুল। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। কামরুলের বান্ধবী পরিচয় দেয়া এক নারী অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়েবিস্তারিত পড়ুন

মসজিদে প্রবেশের পর প্রথম কাজ কী?

মসজিদ আল্লাহর ঘর। মুমিন মুসলমানের ইবাদতের স্থান। আল্লাহর ইবাদত-বন্দেগির জন্যই মানুষ মসজিদে প্রবেশ করে। কিন্তু মসজিদে প্রবেশ করেই কি বিশেষ কোনো কাজ আছে? এ সম্পর্কে হাদিসের নির্দেশনাই বা কী? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে প্রবেশ করার পর দুই রাকাআত নামাজ পড়ার জন্য তাগিদ দিয়েছেন। বসার আগেই নামাজ পড়ার দিকনির্দেশনা এসেছে হাদিসে- হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন (কোনো এক) জুমআর দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকদের সামনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা : সাবেক এমপিসহ ৫০ আসামির সাজা

দীর্ঘ ১৯ বছর পর সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এতে সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের যাবজ্জীবন (১০ বছরের) কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর দুজন হলেন ৪নং পলাতক আসামী মোঃ আরিফুর রহমান ও রিপন। এছাড়া পলাতক আসামী যুবদল নেতা সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদের বাচ্চুকে ৯ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বাকি ৪৬ জন আসামির ৪বছরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী বলেছেন কৃষি ও কৃষকের জন্য যা লাগবে দেব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশ কৃষি নির্ভর। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। আমরা এ কৃষিকে গুরুত্ব দিচ্ছি। কৃষিকে যান্ত্রিকীকরণের জন্য কৃষককে যন্ত্রপাতি দিয়েছি। ৭০ হাজার যন্ত্রপাতি কৃষকদের দেয়া হয়েছে। বিশাল অংকের টাকাও দিয়েছি। যখন যা প্রয়োজন দিয়েছি, কৃষি ও কৃষকের জন্য যা লাগবে দিব। তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বাড়াতে নতুন নতুন প্রযুক্তি ও জাত আবিস্কারের বিকল্প নেই। এজন্য গবেষণা অধিকতর গুরুত্বপূর্ণ। তাই আমরা গবেষকদের প্রণোদনা দিতে চাই। প্রণোদনা দেয়ার উপায়বিস্তারিত পড়ুন

নড়াইলে মানহানি মামলায় তারেক রহমানের দুই বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে দায়ের করা মানহানি মামলায় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এই রায় দেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (জিয়া) ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে বিএনপি আয়োজিতবিস্তারিত পড়ুন

আজানের জবাব ও সাওয়াব সম্পর্কে হাদিসের নির্দেশনা

মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে উচ্চারিত হয় আজানের সুমধুর সুর। আজান শোনার পর এর জবাব দেয়ায় রয়েছে উপকারিতা ও সাওয়াব। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আজান পরবর্তী সময়টি অনেক গুরুত্বপূর্ণ। যারা আজানের জবাব দেয়ার পর আল্লাহর কাছে কোনো কোনো কিছু প্রার্থনা করেন; আল্লাহ তাআলা বান্দার সে চাওয়া পূর্ণ করেন। আবার যথাযথভাবে আজানের জবাব দেয়ায় রয়েছে চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতের ঘোষণা। আজানের জবাব, সাওয়াব ওবিস্তারিত পড়ুন

বেতন প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেডে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব সরকারি শিক্ষককে ১৩তম গ্রেডে বেতন দেয়া হবে। এক্ষেত্রে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতাও শিথিল করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ জারির পূর্বে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনো কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক বেতন গ্রেড নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। এ আদেশের ফলে সব শিক্ষক ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০বিস্তারিত পড়ুন

দেয়াল ধসে কিশোরীর মৃত্যু : আত্মসমর্পণের নির্দেশ ভবন মালিককে

ঢাকার সাভারের আশুলিয়ায় দেয়াল ধসে পথচারী এক কিশোরীর মৃত্যুর ঘটনায় ভবনের মালিক হাজী মো. আলী হোসেনকে জামিন না দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ঢাকার দায়রা জজ আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) উচ্চ আদালতে উপস্থিত হয়ে আগাম জামিন চাইলে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেনবিস্তারিত পড়ুন

স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ শাহজালাল বিমানবন্দরে সংযুক্তিতে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্তিতে কাজ করার জন্য স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-১) ডা. মুহাম্মদ মঈনুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের অধীন সব স্যানিটারি ইন্সপেক্টরদের জানানো যাচ্ছে যে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্তিতে কাজ করার জন্য ইন্সপেক্টর ন্যস্ত করা হবে। যেসব স্যানিটারি ইন্সপেক্টররা সেখানে সংযুক্তিতে কাজ করতে ইচ্ছুক অধিদফতরের পরিচালক (প্রশাসন) বরাবর তাদেরকে আবেদন করারবিস্তারিত পড়ুন