রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মদপানে বগুড়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫

বিষাক্ত স্পিরিট পানে বুধবার সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এরমধ্যে ১২ জন বগুড়া শহরে এবং ৩ জন শাজাহানপুর উপজেলায়। নতুন করে যে দু’জনের মৃত্যু হয়েছে তারা হলেন- শহরের তিনমাথা পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার রামনাথ রবিদাস (৬০) ও পুরান বগুড়া জিলাদারপাড়ার কুলিশ্রমিক রমজান আলী (৬৫)। এর আগে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার কারখানা শ্রমিক পলাশ হোসেন (৩৪), শহরের কাটনারপাড়া এলাকার হোটেল শ্রমিক সাজু মিয়া (৫৫), পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার সুমনবিস্তারিত পড়ুন

ম্যানইউর ইতিহাস প্রতিপক্ষের জালে ৯ গোল দিয়ে

পুরো ম্যাচটা দেখলেই মনে হবে এটা যেন একটি হাইলাইটস। একের পর এক গোল। সফরকারী সাউদাম্পটন দিশেহারা হয়ে পড়েছিল গোল হজম করতে করতে। শেষ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে সফরকারী সাউদাম্পটনের জালে মোট ৯ বার বল জড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৯-০ গোলের এই জয়ে পয়েন্ট টেবিলেও নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিকে ছুঁয়ে ফেললো ম্যানইউ। ২২ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইলো ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ম্যানসিটি। তবে, বড় তথ্য হলো ম্যানসিটি ম্যাচওবিস্তারিত পড়ুন

সাবেক এমপি সালাউদ্দিন নাশকতার মামলায় কারাগারে

রাজধানীর ওয়ারি থানায় নাশকতার মামলায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মারামারি সেচের পানি নিয়ে, মৃত্যু একজনের

বোরো মৌসুমে জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে মারামারিতে আবুল হোসেন (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তারুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই গ্রামের গ্রামের জসিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল হোসেন সেচকল পরিচালনা কমিটির ব্যবস্থাপক ছিলেন। ওই সেচকলের আওতাধীন কৃষকদের চাহিদা অনুযায়ী বোরো মৌসুমে সেচের পানি দেন তিনি। বিগত মৌসুমের সেচের পানির মূল্য পরিশোধ না করায় কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তেবিস্তারিত পড়ুন

নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর বাতিল আশীর্বাদ হয়েই এলো নিউজিল্যান্ডের জন্য। আর অপেক্ষা করতে হলো না। প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লিখিয়েছে কিউইরা। ক্ষতি হয়েছে অস্ট্রেলিয়ার। তিন টেস্টের সিরিজটা বাতিল হওয়ায় জুনে লর্ডনে অনুষ্ঠেয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখানো কঠিন সমীকরণের মুখে পড়ে গেল ক্যাঙ্গারুদের। এখন অন্যদের ফলের দিকে তাকিয়ে থাকবে তাদের। আজ (মঙ্গলবার) পর্যন্ত আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে এক নম্বরে আছে ভারত। তাদের সর্বোচ্চ ৭১.৭ শতাংশ পয়েন্ট। ৭০বিস্তারিত পড়ুন

চোখ ধাঁধানো গোল বাংলাদেশি তরুণের, মুগ্ধ ইংলিশ কোচ জেমি

ফয়সাল আহমেদ ফাহিম জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে’র চোখে পড়েছেন আগেই। ইতিমধ্যে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে একবার ডেকেছেনও এ তরুণকে। গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচটি খেলেছে বাংলাদেশ, ওই ম্যাচের জন্য ডাকা প্রাথমিক ক্যাম্পে ছিলেন সিরাজগঞ্জের এই তরুণ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসকে নিয়ে জেমি দেখছিলেন শেখ জামাল ও সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যাচ। যে ম্যাচে চোখে লেগে থাকার মতো এক গোল করলেন ১৮বিস্তারিত পড়ুন

এমপি নিজের টাকায় পুলিশকে পিকআপ উপহার দিলেন

নিজের টাকায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য পিকআপ কিনে দিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। কুমারখালী থানা পুলিশের কার্যক্রমকে আরও বেগবান করতে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের হাতে তিনি পিকআপের চাবি হস্তান্তর করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল নিবন্ধন ফি কমছে অর্ধেক

মোটরসাইকেল নিবন্ধন ফি প্রায় অর্ধেক কমিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) করা প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হলেই নতুন ফি কার্যকর হবে। গত বছরের ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বাংলাদেশ জাপান যৌথ সরকারি-বেসরকারি অর্থনৈতিক সংলাপ’ শীর্ষক বৈঠকে মোটরসাইকেল নিবন্ধন ফি বাজারমূল্যের ১০ শতাংশের মধ্যে নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে জাপানি রাষ্ট্রদূত শিল্পমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মোটরসাইকেল নিবন্ধন খরচবিস্তারিত পড়ুন

নানা অপপ্রচার চলছে দেশ-বিদেশে : প্রধানমন্ত্রী

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে-বিদেশে নানা অপপ্রচার হচ্ছে, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।’ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের সমাপ্তি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘মুজিবের বাংলায় কেউ গৃহহীন থাকবে না। ইতোমধ্যে ৭০ হাজার গৃহহীনকে ঘর দেয়া হয়েছে। আরও এক লাখ ঘর নির্মাণকাজ চলছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ ঘরগুলো হস্তান্তর করা হবে।’ রেওয়াজবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় লকডাউনের মেয়াদ নতুন করে বাড়ল

করোনা সংক্রমণ রোধে মালয়েশিয়ায় গত ১৩ জানুয়ারি থেকে চলছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও)। প্রথম দফায় জারি করা এই লকডাউন শেষ হচ্ছে ৪ ফেব্রুয়ারি। তবে দেশটিতে নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই লকডাউন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সারাওয়াক প্রদেশ ব্যতীত সারা দেশজুড়ে এই এমসিও ২.০ লকডাউন বহাল থাকবে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন দেশটিরবিস্তারিত পড়ুন