রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা রিকশাচালকের

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অভিমান করে আলামিন (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি পেশায় একজন রিকশাচালক। শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি গলায় ফাঁস দেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মনসুর রহমান জানান, যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকার একটি বাসায় আমরা সবাই থাকি। রাতের কোনো একসময় অভিমানবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যকর্মী প্রথম টিকা পাবেন, ২৭ জানুয়ারি উদ্বোধন

আগামী ২৭ জানুয়ারি দেশের ইতিহাসে ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণ। এ দিন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বহুল প্রতীক্ষিত করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন। করোনাভাইরাস মোকাবিলায় পুনর্গঠিত মিডিয়া সেলের মুখপাত্র ডা. মো. রোবেদ আমিন শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে আলাপকালে এ কথা জানান। ডা. রোবেদ আমিন বলেন, ২৭ জনুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এ তথ্য রয়েছে। এর আগেবিস্তারিত পড়ুন

নোরা ফাতেহি মুক্তার তৈরি অন্তর্বাস পরে ঝড় তুললেন

নোরা ফাতেহি একজন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়। বিনোদন জগতে নিজের নাম লেখাতে কানাডা থেকে ভারতে এসেছিলেন। বর্তমান সময়ের বলিউডের আইটেম গার্ল হিসেবে তার নাম সবার উপরে। তবে শুরুটা মসৃণ ছিলো না নোরার। নিজেকে প্রমাণ করতে হয়েছে বারবার। বলিউডে ‘রোর : টাইগার্স অফ দ্য সুন্দরবন’ দিয়ে পথ চলা শুরু হয় হয় এই শিল্পীর। বিগ বস-৯তে ওয়াইল্ড কার্ড প্রতিযোগি হিসাবে নোরাবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত ২ জেলের সন্ধান মেলেনি, অপরজন ভারতে

সুন্দরবনে বাঘের আক্রমণের ঘটনার দুইদিন পার হলেও দুই মৎস্যজীবীর মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে জীবিত থাকা অপর মৎস্যজীবীর সন্ধান মিলেছে। তাকেও উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিহত দুই মৎস্যজীবীর মরদেহ উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত দুই মৎস্যজীবী হলেন-সাতক্ষীরার শ্যমানগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে রতন (৪২) ও একই গ্রামের মনোমিস্ত্রীর ছেলেবিস্তারিত পড়ুন

‘স্বপ্নেও ভাবিনি এমন একটি ঘরে থাকতে পারব’

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এমন স্লোগান হাওরের জেলা সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রামে জনপ্রিয় এখন। জেলার ১১ উপজেলার প্রত্যন্ত এলাকার তিন হাজার ৯০৮ দরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পাচ্ছেন। ইতিমধ্যে শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দরিদ্র-আশ্রয়হীন ৪০৭ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন। পরে মঞ্চে থাকা কর্মকর্তারা সুনামগঞ্জ সদর উপজেলার ৫০ গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল প্রদান করেন। ভিডিও কনফারেন্সেরবিস্তারিত পড়ুন

করোনার নতুন ধরন আরও বেশি প্রাণঘাতী হতে পারে

করোনার নতুন ধরন নিয়ে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, করোনার নতুন ধরনটি আগের ধরনের চেয়ে আরও বেশি প্রাণঘাতী হতে পারে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। খবর বিবিসির। তবে এ বিষয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়ে গেছে বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়া দেশজুড়ে ভ্যাকসিন কার্যক্রমও চলছে। যদিও ভ্যাকসিন কতটা কাজ করছে তা এখনই বলা যাচ্ছে না। করোনার পুরোনো এবং নতুন ধরনের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার গবেষণা করে নতুন নতুনবিস্তারিত পড়ুন

আজ পত্রদূতের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ ২৩ জানুয়ারি দৈনিক পত্রদূতের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশসহ পৃথিবীর সব প্রান্তে আমাদের সব পাঠক, বন্ধু ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গত ২৬ বছরে অনেক দু:খ-বেদনা, হাসি-কান্না, মান-অভিমান, আনন্দ-সফলতার মধ্যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আজও আছেন। ভবিষ্যতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন-এ প্রত্যাশা চিরন্তন। বাংলাদেশসহ সারা পৃথিবীর মানুষ একটা কঠিন বিশেষ সময় অতিবাহিত করছে। ভীতিকর করোনা অতিমারি এখনো চলছে। আসন্ন শীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে এখন আলোচনা চলছে। এই করোনাকালেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমন, তিন জেলে নিখোঁজ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের কাচিকাটা এলাকা থেকে দুই মৎস্যজীবীকে বাঘে ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে তাদের বাঘে ধরে নিয়ে যায়। তবে তাদের এখনো কোন সন্ধান মেলেনি। অপরদিকে, মোবাইলের মাধ্যমে সংবাদ দেওয়া অপর ব্যক্তিও নিখোঁজ রয়েছেন। বাঘে ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে রতন (৪২) ও একই গ্রামের মনোমিস্ত্রীর ছেলে মিজানুর রহমান (৪০)। নিখোঁজ ব্যক্তি হলেন সাত্তারের ছেলে আবু মুসা (৪১)। কৈখালী ইউনিয়ন পরিষদেরবিস্তারিত পড়ুন

জেলের জালে ধরা পড়েছে মাছের ঝাঁক: ভাগ্য খুলেছে রফিকুলের

সুন্দবনের রায়মঙ্গল নদীতে রফিকুল ইসলাম নামের এক জেলের জালে ধরা পড়েছে ১২৬টি লাউভোলা মাছ। প্রত্যেকটি মাছের ওজন ৭ থেকে ২০ কেজি পর্যন্ত। ৫৯০ টাকা কেজি দরে মাছগুলো বিক্রি করে রফিকুল ইসলাম পেয়েছেন ৫ লাখ ৯০ হাজার টাকা। এতেই ভাগ্য খুলেছে তার। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালি গ্রামের মাছধরা জেলে রফিকুল ইসলাম জানান, তিনি সুন্দরবন সংলগ্ন রায়মঙ্গল নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে নদীতে জোয়ার আসে।বিস্তারিত পড়ুন

কলারোয়া দক্ষিণ পাড়া পৌর কালী মন্দিরে গেট দান করেন কাউন্সিলর প্রার্থী আছাদ খান

কলারোয়া দক্ষিণ পাড়া পৌর কালী মন্দিরে নিজস্ব অর্থায়নে গেট দান করেন করেন ৩নং গদখালী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আছাদ খান। শুক্রবার ২২ জানুয়ারি বেলা ১২ টার সময় এ কর্মসূচী পালন করেন কলারোয়ার গদখালী ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আছাদ খান। নির্বাচনে জয়ী হতে পারলে মন্দিরের বাকী কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর প্রার্থী আছাদ খান। এসময় উপস্থিত ছিলেন ৩নং গদখালী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আছাদ খান, কালরোয়া দক্ষিণ পাড়া পৌর কালী মন্দিরের সভাপতি নিখিলবিস্তারিত পড়ুন