বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘স্বপ্নেও ভাবিনি এমন একটি ঘরে থাকতে পারব’

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এমন স্লোগান হাওরের জেলা সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রামে জনপ্রিয় এখন। জেলার ১১ উপজেলার প্রত্যন্ত এলাকার তিন হাজার ৯০৮ দরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পাচ্ছেন।

ইতিমধ্যে শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দরিদ্র-আশ্রয়হীন ৪০৭ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন। পরে মঞ্চে থাকা কর্মকর্তারা সুনামগঞ্জ সদর উপজেলার ৫০ গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল প্রদান করেন।

ভিডিও কনফারেন্সের আগে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের আয়োজনে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফজলুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফুল ইসলাম, সদর উপজেলা কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, আবুল হোসেন প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন এবং ভূমি মন্ত্রণালয়ের সিভিআরপি প্রকল্পের আওতায় জেলার ১১ উপজেলার স্ব-স্ব উপজেলা প্রশাসন প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে ঘরগুলো নির্মাণ করেছে। এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই শতক জমিতে দুটি শোবারঘর, একটি রান্নাঘর, একটি বাথরুম এবং প্রতিঘরেই ছোট বারান্দা রয়েছে।

দৃষ্টিনন্দন এই নতুন ঘরগুলো অনেক গ্রামকে ইতোমধ্যে আলোকিত করেছে। প্রত্যেকটি ঘরে পল্লী বিদ্যুৎ বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন থেকে সংযোগও দেয়া হচ্ছে। যেখানে বিদ্যুৎ দিতে সমস্যা হচ্ছে, সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে।

গ্রামের দিনমজুর ঝুনু বেগম বললেন, ঘর পেয়ে আমি খুশি। শেখ হাসিনা মাথাগোঁজার ঠাঁই করে দিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি।

একই ধরনের মন্তব্য করেন এই আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়া আলামিন মিয়া, সেলিম মিয়া ও শিরিনা বেগম। এরা সকলেই বললেন, এরকম একটি ঘরে জীবনে তাদের কোনোদিন থাকা হবে, এমন বড় স্বপ্ন কখনোই দেখেন নি তারা।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, সুনামগঞ্জ সদর উপজেলায় ১৫০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হবে। ইতোমধ্যে ৫০টি ঘরের কাজ শেষ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম বলেন, জেলায় তিন হাজার ৯০৮ গৃহহীনকে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। এরমধ্যে ৪০৭টি ঘরের চাবি ও দলিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে গৃহহীন মানুষের হাতে তুলে দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক