রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ জয় ক্যারিবীয়দের বিপক্ষে

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণার পরই আভাস পাওয়া গিয়েছিল ফলাফলের ব্যাপারে। দেখার বিষয় ছিল, মাঠে ঠিক কতটা দাপুটে জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ক্যারিবীয়দের ১২২ রানে অলআউট করে স্বাগতিকরা জিতেছিল ৬ উইকেটে। আজ (বুধবার) দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ করেছে ১৪৮ রান। যার জবাবে অধিনায়ক তামিম ইকবালের ফিফটির সুবাদে ৩ উইকেট হারিয়ে, ৭ উইকেটের ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। প্রথমে ২০১৮ সালের জুলাইতে প্রতিপক্ষের মাটিতে ২-১, একই বছর ডিসেম্বরে ঘরেরবিস্তারিত পড়ুন

স্বামীর গোপনাঙ্গ কেটে হাসপাতালে রেখে পালিয়েছেন গৃহবধূ

পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গে ব্লেড চালিয়ে দিয়েছেন এক নারী। পরে তিনি নিজেই তার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা বেগতিক দেখে স্বামীকে হাসপাতালে ফেলেই তিনি পালিয়েছেন। আহত ব্যক্তির নাম পলান সরকার (৩২)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের ফয়েন উদ্দিনের মেয়ে খদেজা খাতুনের (২৭) সঙ্গে কয়েক মাস আগে তার বিয়ে হয়। শুক্রবার সকালে বাবার বাড়িতেই এ কাণ্ড করেছেন খদেজা। পলানবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমারের চিঠি

মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী কাইয়া টিন জানিয়েছেন ২০১৭ সালে দু’দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতে মিয়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে অঙ্গীকারবদ্ধ। এ ছাড়া বাংলাদেশসহ সব প্রতিবেশী দেশের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ক সমস্যা সমাধানে মিয়ানমার প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক পত্রে তিনি এসব কথা জানান। মিয়ানমারের মন্ত্রী উল্লেখ করেন, মিয়ানমার প্রতিবেশী দেশের সাথে পারস্পারিক অংশীদারিত্বের ভিত্তিতে যেকোনো দ্বিপাক্ষিক বিষয়ের সমাধান করতে চায়। গত ১৯ জানুয়ারিবিস্তারিত পড়ুন

সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ০-২ তে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা যায়। টানা দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারালো বাংলাদেশ। আর এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ঘরে তুললো স্বাগতিকরা। ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের এটি টানা তৃতীয় সিরিজ জয়। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচেবিস্তারিত পড়ুন

দলীয় পৌর কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্বান

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের পক্ষ থেকে দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ প্রেরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের পুরুষ ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থীগণ যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন পেতে ইচ্ছুক, সেই সকল পুরুষ ও মহিলা কাউন্সিলর প্রার্থীগণকে আগামী ২৪ জানুয়ারি ২০২১ রোজ রবিবার বিকাল ৩টার মধ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে। আবেদনেরবিস্তারিত পড়ুন

১৪ কেজি গাঁজা মোটরসাইকেলে

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আষাঢ়িয়ারচর এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-মো. মেহেদী মজুমদার মনির (৩৫) ও মো. এবাদুল্লাহ গাজী (৪৯)। আসামিদের কাছ থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ২টি ব্যাগ ওবিস্তারিত পড়ুন

বাগদাদে আত্মঘাতী বোমা হামলার’ আইএসের দায় স্বীকার

ইরাকের বাগদাদে বৃহস্পতিবার দুটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র ইসলামী সংগঠন আইএস (ইসলামিক স্টেট)। হামলায় অন্তত ৩২ জন নিহত ও একশ জন আহত হয়েছেন। খবর বিবিসির। আইএসের সংবাদ সংস্থা আমাকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলার লক্ষ্য ছিল শিয়া মুসলিমরা। গত তিন বছরের মধ্যে বাগদাদে এটিই ছিল সবচেয়ে বড় আত্মঘাতী বোমা হামলা ঘটনা। হামলাকারীরা বাগদাদের তায়ারান স্কয়ারে একটি ব্যবহৃত কাপড়ের দোকানে বোমার বিস্ফোরণ ঘটায়। হামলার কয়েক ঘণ্টা পরেবিস্তারিত পড়ুন

হেলিকপ্টার রুবেলের স্মার্ট প্রতারণা, শতাধিক পরিবার কাঁদছে

কুষ্টিয়ার খোকসায় স্মার্ট প্রতারণার শিকার শতাধিক দুস্থ পরিবারের ঘর নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। ফলে বাসস্থান হারিয়ে প্রতিবেশীদের ঘরে আশ্রয় নেয়া এসব পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছেন। গড়াই ও সিরাজপুর হাওড় নদীবেষ্টিত বেতবাড়িয়া ইউনিয়ন। মোট জনসংখ্যা ১৫ হাজারের মতো। নদীভাঙন কবলিত এলাকায় উন্নয়নে ‘দূত’ হিসেবে সম্প্রতি হাজির হন প্রতারক চক্রের প্রধান রুবেল আহম্মেদ। নিজেকে একটি সাহায্য সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পরিচয় দেন। হেলিকপ্টারে চলাফেরা করেন এই স্মার্ট প্রতারক। বিদেশিদের অর্থায়নে বহুমুখী উন্নয়নবিস্তারিত পড়ুন

‘ইসলামের আলোকে করণীয়’ কাজে মন না বসলে

মানুষের মন কারণে-অকারণে যে কোনো সময় ছোট কিংবা বড় যে কোনো বিষয়ে খারাপ হতে পারে। তখন কোনো কিছু ভালো না-ও লাগতে পারে। এসব ক্ষেত্রে করণীয় কী? এর প্রতিকারই বা কী? দুঃখ-হতাশাসহ যদি জানা-অজানা কোনো কারণে কারও মন খারাপ হয়ে যায় বা কোনো কিছুতে মন না বসে তবে ওই ব্যক্তির জন্য রয়েছে কিছু করণীয়। যা তার মনকে দেবে প্রশান্তি। হতাশা, একগুয়েমি কিংবা বিরক্তি থেকেও পাবে মুক্তি। কী সেই কারণগুলো? আসুন জেনে নিই-বিস্তারিত পড়ুন

গ্রেফতার দুই বাংলাদেশি মালয়েশিয়ার পুলিশকে ঘুষ দিতে গিয়ে

মালয়েশিয়া পুলিশকে ঘুষ দেয়ার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ৩ টার দিকে দেশটির লুনাস টোল রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ২৭ ও ৩০ বছর বয়সী এই দুই বাংলাদেশি ট্যাক্সি নিয়ে কুলিম শহরে যাচ্ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে কুলিম জেলার পুলিশ প্রধান আজহার হাশিম জানান, এসজেআর স্টাফদের করা তদন্তে জানা গেছে, ওই দুজনের বৈধ ভ্রমণের দলিল এবং ক্রস-স্টেট পারমিট ছিল না। তাদেরবিস্তারিত পড়ুন