Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নকশি পাকন পিঠা তৈরি করুন শীতের দিনে

শীত এলেই গ্রামে পিঠা তৈরির ধুম পড়ে যায়। শুধু গ্রামে কেন, এখন তো শহরের সব ঘরেও কোনো না কোনো পিঠা তৈরি হয়। শীতে পিঠা খাওয়ার মজাই আলাদা। বাংলাদেশে কত রকম পিঠা হয় তা বলে শেষ করা কঠিন। এসবের নামেও রয়েছে বৈচিত্র। একেক পিঠার স্বাদেও রয়েছে ভিন্নতা। ভাঁপা, চিতই, পাকনসহ নানা পিঠার স্বাদ শীত এলেই মনে পড়ে। ছোট-বড় সবাই কিন্তু পিঠাপ্রেমী। যদিও একেক জনের পছন্দ একেক রকম। তবে পাকন পিঠা সবারই পছন্দের।বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন সাতক্ষীরার ১ হাজার ১৪৮টি গৃহহীন পরিবার

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ পাকাবাড়ি পাচ্ছেন সাতক্ষীরা জেলার ১হাজার ৪৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, মুজিববর্ষে ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের এসব ঘরের গুণগতমান ঠিক রাখার জন্য সার্বক্ষণিক তদারকি করা হয়েছে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মার্চেন্ট সোসাইটির গ্রাহকদের জামানতের টাকা ফেরত এর দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা শহরের আবুল কাশেম সড়কস্থ জেড প্লাজায় অবস্থিত মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটি লি. নামের সরকার অনুমোদিত একটি অর্থ লগ্নীকারি প্রতিষ্ঠান জেলার ৭শ’ গ্রাহকের প্রায় ১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষে মো. আব্দুল খালেক এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটি লি. সরকার অনুমোদিত একটি অর্থ লগ্নীকারি প্রতিষ্ঠান। যার রেজি: নং-৪৫/৩। সমিতির সদস্য সংখ্যা ৭শ’ জন। সমিতির ৬ সদস্যেরবিস্তারিত পড়ুন
জিপ পড়ল খাদে, তিনজনের প্রাণ গেল

বান্দরবানে জিপ উল্টে সড়কের পাশের খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জেলার থানচিতে সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-চট্টগ্রামের বাজালিয়ার বাসিন্দা সিদ্দিক আহমেদের ছেলে মোহাম্মদ আশু (৫০) ও রুমা উপজেলার বাকলাই পাড়ার বাসিন্দার লালতম বমের ছেলে পায়েল বম (২৭)। আহতরা হলেন-জুমতম (৫০), সাদ্দাম (২৪), নাসির হোসেন (৩০), সাইফুল ইসলাম (৩০) ও মাইন উদ্দিন (২৮)। পুলিশবিস্তারিত পড়ুন
অস্ত্র হাতে গ্রামবাসীকে ধাওয়া, আটক যুবক

অস্ত্র উঁচিয়ে গ্রামবাসীকে ধাওয়া করার ঘটনায় তানভীর আহমেদ ভূঁইয়া (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। পরে তার কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত মাহবুবুর রহমান বাবুল ভূঁইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক কিশোরকে মারধরের ঘটনার প্রতিবাদ করায় অস্ত্র উঁচিয়ে গ্রামবাসীকে ধাওয়া করেন তানভীরবিস্তারিত পড়ুন
শ্বশুরের যাবজ্জীবন নীলফামারীতে ধর্ষণ মামলায়

নীলফামারীতে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, মৃত্যুদণ্ডপ্রাপ্তকে এক লাখ ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন বিচারক। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ও ২ এর বিচারক পৃথক এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মকবুল হোসেন। তিনি ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান এলাকার ইয়াসিন আলীর ছেলে। অন্যদিকে যাবজ্জীন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-একই এলাকার মতিয়ার রহমানেরবিস্তারিত পড়ুন
ডিএমপিতে বদলি যশোরের পুলিশ সুপারকে

আওয়ামী লীগ নেতাকে ১৯ ঘণ্টা আটকে রেখে নির্যাতন এবং নেতাদের বাড়ি ভাঙচুরের ঘটনার পর যশোরের পুলিশ সুপার (এসপি) আশরাফ হোসেনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপন বলা হয়, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আর নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে যশোরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।বিস্তারিত পড়ুন
শিশুর প্রাণ নিল বেপরোয়া গতির স্কুটার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের বেপরোয়া গতিতে আসা সিএনজি স্কুটারের ধাক্কায় মো. ছাদেক হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার শোরসাক গ্রামের নুরানি মাদরসার পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শোরসাক তপার বাড়ির বিল্লাল হোসেনের ছেলে ছাদেক বাড়ির পাশে নুরানি মাদরাসার সামনে গেলে বেপরোয়া গতিতে আসা সিএনজি স্কুটার ছাদেককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা সিএনজিটি আটক করে। শাহরাস্তিবিস্তারিত পড়ুন
এসএসসি পরীক্ষা জুনে, ২৫ শতাংশ কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাস

আগামী জুন মাসে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। নবম-দশম শ্রেণির প্রতিটি বিষয় থেকে ২০ থেকে ২৫ শতাংশ কমিয়ে এ সিলেবাস তৈরি করা হয়েছে। ইতোমধ্যে সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হলে দ্রুততম সময়ের মধ্যে সেটি শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশ করা হবে বলে জানা গেছে। জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে ১০বিস্তারিত পড়ুন
টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার সিরিজের ১ম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় সফররতরা। জবাব দিতে নেমে লক্ষ্যে পৌঁছাতে স্বাগতিকদেরকে হারাতে হয় ৪ উইকেট। এই ম্যাচে রাজসিক প্রত্যাবর্তনেরবিস্তারিত পড়ুন

