শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিপ পড়ল খাদে, তিনজনের প্রাণ গেল

বান্দরবানে জিপ উল্টে সড়কের পাশের খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে জেলার থানচিতে সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-চট্টগ্রামের বাজালিয়ার বাসিন্দা সিদ্দিক আহমেদের ছেলে মোহাম্মদ আশু (৫০) ও রুমা উপজেলার বাকলাই পাড়ার বাসিন্দার লালতম বমের ছেলে পায়েল বম (২৭)।

আহতরা হলেন-জুমতম (৫০), সাদ্দাম (২৪), নাসির হোসেন (৩০), সাইফুল ইসলাম (৩০) ও মাইন উদ্দিন (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী থানচি উপজেলার সদর ইউনিয়নের নির্মাণাধীন সীমান্ত সড়কে তিন কিলোমিটার নামক স্থানে নিয়ন্ত্রণ হারায় শ্রমিকবোঝাই একটি জিপ। এটি পাহাড়ের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন।

পরে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্য, পুলিশসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী