রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শিগগিরই করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারীর উদ্ভূত সংকট থেকে জনগণকে রক্ষা করতে ইতোমধ্যে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বুধবার সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে টেবিলে উত্থাপিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারীর উদ্ভূত সংকট মোকাবিলা এবং এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তবিস্তারিত পড়ুন

শুক্রবার থেকে শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নেওয়ার শঙ্কা

ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে ফের দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নেওয়ারও শঙ্কা রয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ মঙ্গলবার (১৯ জানুয়ারী) রাতে জানান, আকাশে মেঘ থাকায় সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারবে না, এ কারণে আগামী দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশেই দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এবিস্তারিত পড়ুন

বগুড়ার শিবগঞ্জে সতীনের প্রচারণায় দুই সতীন

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কাউন্সিলর মাজেদা বেগম। তার জয়ের জন্য দুই সতীন দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন। তিন সতিন একই সঙ্গে ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ায় বিষয়টি ভোটারদের মধ্যেও আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কয়েকজন ভোটার বলেছেন, বর্তমান সময়ে যখন সতীনদের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত হয় না, তখন এক সতীনের জয়ের জন্য আরও দুই সতীন অক্লান্ত পরিশ্রম করে ভোট চাওয়ার বিষয়টি দৃষ্টান্ত। মাজেদা বেগমের পারিবারিক সূত্রেবিস্তারিত পড়ুন

সিলেটে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে মেয়র পদে প্রার্থী হওয়ায় যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন হীরাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীর নির্দেশনার আলোকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তাকে বহিষ্কার করেন। যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক এডভোকেট আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়। আবদুল্লাহ আল মামুন হীরা সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

সংসদে ৬টি সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠন

জাতীয় সংসদে আজ ৬টি সংসদীয় স্থায়ী কমিটি পুর্নগঠন করা হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী সংসদে এ কমিটিগুলোর পুর্নগঠনের প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে অনুমোদন দেয়া হয়। পুর্নগঠিত কমিটিগুলো হচ্ছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং মহিলা ওবিস্তারিত পড়ুন

স্বামীর ছোড়া এসিডে কষ্ট হয় নিঃশ্বাস নিতে, বিচার দাবি

সামাজিক নিরাপত্তা আর দরিদ্রতার ভয় থেকে মেয়েকে ১৬ বছর বয়সেই বিয়ে দেন তার বাবা-মা। বিয়ের পর জামাইকে ধাপে ধাপে নগদ ৫০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার আসবাবপত্র ও স্বর্ণ দেন। তারপরও জামাই বিভিন্ন প্রয়োজনের কথা বলে মাঝে মাঝে টাকা চেয়ে বসতেন। আর সেই আবদার মেটাতে বাড়ির গাছ কেটেও টাকা দিয়েছেন। বিয়ে হওয়ার পর দেড় বছর ধরে মেয়েটি বাবা-মার পরিবারেই ছিলেন। তিনি পড়াশোনা করতো আর এর মাঝে জামাই আসা-যাওয়া করতেন। বলছিলাম স্বামীর ছোড়াবিস্তারিত পড়ুন

মেসি ২ ম্যাচ নিষিদ্ধ হলেন

লম্বা শাস্তি থেকে রেহাই পেলেন বার্সেলোনা তারকা এবং অধিনায়ক লিওনেল মেসি। চার ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাকে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল বার্সাকে। ওই ম্যাচেরই একেবারে শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলেন মেসি এবং বিলবাওয়ের খেলোয়াড় আসিয়ের ভিয়ালিবরের মাথায় আঘাত করে বসেন। সেই ঘটনায় রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে সরাসরিবিস্তারিত পড়ুন

সংসদে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

করোনায় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। এ ব্যাপারে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভার্চুয়াল ক্লাস হলেও গ্রামের শিক্ষার্থীরা এতে খুব বেশি উপকৃত হতে পারছে না। যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হোক। বুধবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের দুই সংসদ সদস্য এ দাবি করেন। এ সময় স্পিকারবিস্তারিত পড়ুন

টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানেই থামিয়ে দিল

দলটা অনেক দুর্বল, খুবই কমজোরি। মূল দলের প্রায় ডজনখানেক ক্রিকেটারই করোনার অজুহাতে আসেননি বাংলাদেশে। যে কারণে দুর্বল দলটিই বাংলাদেশ সফরে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাই বলে কি এভাবে আত্মসমর্পণ করবে তারা? মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে মাত্র ১২২ রানেই থেমে যেতে বাধ্য হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। খেলেতে পেরেছে কেবল ৩২.২ ওভার। সাকিব আল হাসান, অভিষিক্ত পেসার হাসান মাহমুদ, অভিজ্ঞবিস্তারিত পড়ুন

বাংলাদেশও বর্ণবাদের বিরুদ্ধে শামিল হলো

গতবছরের মাঝামাঝি সময় থেকেই বিশ্বব্যাপী চলছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। যুক্তরাষ্ট্রে পুলিশের অমানবিক নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সরব হয় পুরো বিশ্ব, একযোগে শুরু হয় কৃষ্ণাঙ্গদের নিরাপত্তার আন্দোলন। অন্যান্য অঙ্গনের তারকাদের মতো বিশ্ব ক্রীড়াঙ্গনও অংশ নিয়েছে এতে। এবার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার- আন্দোলনে শামিল হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসানরাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা হাঁটু গেড়েবিস্তারিত পড়ুন